সংবাদ

মহেশপুরে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১১:৩৪ এএম

মহেশপুরে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত
ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি আলমসাধু (স্থানীয় যান) সড়কের পাশের খাদে পড়ে আমিনুর রহমান (১৮) নামে এক চালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় কবির হোসেন (২০) নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার মহেশপুর-ভৈরবা আঞ্চলিক সড়কের বামনগাছা এলাকায় স্বস্তি বাওড়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান উপজেলার নেপা ইউনিয়নের নলবিলপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। আহত কবির হোসেন একই গ্রামের খলিলের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় মাছ বিক্রি করে আলমসাধু নিয়ে বাড়ি ফিরছিলেন আমিনুর রহমান। পথে সস্তা বাজার থেকে ভৈরবা বাজারের দিকে যাওয়ার সময় বামনগাছা এলাকায় সড়কের একটি ভাঙা অংশে পৌঁছালে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় আলমসাধুর আয়না না থাকায় এর একটি রড আমিনুরের মাথায় ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাড়িতে থাকা যাত্রী কবির হোসেন ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থল থেকে আমিনুর রহমানের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

মহেশপুর থানার ভৈরবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রেজাউল হক জানান, দুর্ঘটনার বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমিনুর রহমানের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙন থাকলেও সংস্কার করা হচ্ছে না। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তাঁরা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মহেশপুরে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত