সংবাদ

কে পড়াবেন নতুন রাষ্ট্রপতির শপথ?

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৮:২৮ এএম

কে পড়াবেন নতুন রাষ্ট্রপতির শপথ?
ছবি : সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বর্তমান সাংবিধানিক পরিস্থিতিতে তাকে কে শপথ পাঠ করাবেন, তা নিয়ে নানামুখী আলোচনা চলছে। সংবিধানের নিয়ম অনুযায়ী, স্পিকারের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত স্পিকারের হাতেই ন্যস্ত হতে যাচ্ছে এই দায়িত্ব।

সম্প্রতি রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। পৌর মেয়র থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দিয়ে তিনি এখন বঙ্গভবনের বাসিন্দা হওয়ার পথে।

বর্তমানে দেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার যখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, তখন তার সংসদীয় কার্যাবলি সম্পাদন করেন ডেপুটি স্পিকার। বর্তমানে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার কায়সার কামাল।

সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ ও তৃতীয় তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতির শপথ পাঠ করানোর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে স্পিকারের ওপর। কিন্তু স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ নিজে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকায়, সংসদের স্পিকারের কার্যক্রম পরিচালনা করছেন ডেপুটি স্পিকার।

আইনগত এই কাঠামোর ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে শপথ পড়ানোর দায়িত্ব পালন করবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। উল্লেখ্য, কায়সার কামাল বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে মির্জা ফখরুলের শপথ গ্রহণের পুরো প্রক্রিয়াটি সংসদীয় রীতি ও সংবিধান মেনেই সম্পন্ন হতে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

কে পড়াবেন নতুন রাষ্ট্রপতির শপথ?

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত