সংবাদ

২০০ ব্যবহারকারীকে সতর্ক করল হোয়াটসঅ্যাপ

ভুয়া অ্যাপের আড়ালে ভয়ংকর স্পাইওয়্যার

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২ এপ্রিল ২০২৬, ০২:৫১ পিএম

ভুয়া অ্যাপের আড়ালে ভয়ংকর স্পাইওয়্যার

অফিশিয়াল স্টোরের বাইরে থেকে অ্যাপ নামানোর অভ্যাস থাকলে সেটি আপনার জন্য মারাত্মক বিপদের কারণ হতে পারে। সম্প্রতি এমন এক নজরদারি সফটওয়্যার বা স্পাইওয়্যারের সন্ধান মিলেছে, যা সাধারণ অ্যাপের ছদ্ম রূপ ধরে ব্যবহারকারীর স্মার্টফোনে জায়গা করে নিচ্ছে। এই ফাঁদে পড়া প্রায় ২০০ জন ব্যবহারকারীকে ইতোমধ্যেই বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রান্চের এক প্রতিবেদন থেকে জানা যায়, এই অত্যাধুনিক স্পাইওয়্যারটি ইতালিতে তৈরি করা হয়েছে। মূলত সরকারি নজরদারির কাজেই এ ধরনের সফটওয়্যার ব্যবহার হয়ে থাকে। সাইবার আক্রমণকারীরা অত্যন্ত সুকৌশলে হোয়াটসঅ্যাপের একটি ভুয়া সংস্করণ তৈরি করে অফিশিয়াল স্টোরের বাইরের বিভিন্ন মাধ্যম থেকে ব্যবহারকারীদের তা ডাউনলোডে প্রলুব্ধ করছিল।

নিজের অজান্তে এই ভুয়া অ্যাপটি স্মার্টফোনে ইনস্টল করলেই ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তার আর কিছু অবশিষ্ট থাকে না। সফটওয়্যারটি ফোনে ঢুকে ব্যবহারকারীর মেসেজ পড়া, ফোনকল শোনা, বর্তমান অবস্থান বা লোকেশন শনাক্ত করা এবং ডিভাইসে থাকা সব ব্যক্তিগত ফাইলে অনায়াসে প্রবেশ করতে পারে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এই সুপরিকল্পিত আক্রমণের ধরন শনাক্ত করতে পারার পরপরই ভুক্তভোগীদের সতর্ক করার উদ্যোগ নেয়। ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তি বিশেষজ্ঞরা অফিশিয়াল অ্যাপ স্টোর ছাড়া অন্য কোনো ওয়েবসাইট বা অপরিচিত লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করা থেকে পুরোপুরি বিরত থাকার পরামর্শ দিচ্ছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ভুয়া অ্যাপের আড়ালে ভয়ংকর স্পাইওয়্যার

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত