সংবাদ

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেখানে

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:৪৫ এএম

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেখানে
ছবি: সংগৃহীত

ভূগর্ভস্থ ক্যাবলের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৫ আগস্ট) দেশের কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে সুনামগঞ্জ শহর ও শহরতলি এলাকায় ৮ ঘণ্টা এবং নাটোরের বাঘা উপজেলার কিছু এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এক বিজ্ঞপ্তিতে জানায়, শহরের ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের ভূগর্ভস্থ ক্যাবলের মেরামত কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহর ও এর আশপাশের সব এলাকায় বিদ্যুৎ থাকবে না। বিষয়টি প্রচারের জন্য ইতোমধ্যে শহরে মাইকিং করা হয়েছে।

অন্যদিকে, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাঘা বাজার, মুর্শিদপুর, উত্তর মিলিকবাঘা ও গাওপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে স্থানীয় বিদ্যুৎ বিভাগ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেখানে

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

ভূগর্ভস্থ ক্যাবলের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৫ আগস্ট) দেশের কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে সুনামগঞ্জ শহর ও শহরতলি এলাকায় ৮ ঘণ্টা এবং নাটোরের বাঘা উপজেলার কিছু এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এক বিজ্ঞপ্তিতে জানায়, শহরের ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের ভূগর্ভস্থ ক্যাবলের মেরামত কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহর ও এর আশপাশের সব এলাকায় বিদ্যুৎ থাকবে না। বিষয়টি প্রচারের জন্য ইতোমধ্যে শহরে মাইকিং করা হয়েছে।

অন্যদিকে, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাঘা বাজার, মুর্শিদপুর, উত্তর মিলিকবাঘা ও গাওপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে স্থানীয় বিদ্যুৎ বিভাগ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত