একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের আপিল গ্রহণের বিষয়ে শুনানির জন্য আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার (১৭ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন বেঞ্চ এই সিদ্ধান্তের কথা জানান। আদালতে আজ আপিল আবেদনকারীর পক্ষে শুনানি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক এবং রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
এর আগে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রক্ষিতে গত ১০ আগস্ট আপিল বিভাগ বিষয়টি শুনানির জন্য আজ ১৭ আগস্ট তারিখ নির্ধারণ করেছিলেন। তারও আগে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করা আপিল আবেদনে আবুল কালাম আযাদ আপিল গ্রহণে বিলম্ব মার্জনা এবং মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার দণ্ড স্থগিত রাখার আরজি জানান।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রোকন) আবুল কালাম আযাদকে পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের ইতিহাসে এটিই ছিল ঘোষিত প্রথম রায়। রায় ঘোষণার দীর্ঘ সময় পর চলতি বছরের ২১ জানুয়ারি তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে এবং রাষ্ট্রপতির দণ্ড স্থগিতের সিদ্ধান্তের পর তিনি আদালতে ধরা দেন। পরবর্তীতে ট্রাইব্যুনাল তার আপিল দায়েরের সুবিধার জন্য যাবতীয় নথিপত্র সরবরাহের আদেশ দেন।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন