সংবাদ

নবনির্বাচিত কমিটির প্রথম সভায় কর্মপরিকল্পনা চূড়ান্ত বহুবচন থিয়েটারের

ডিজিটাল ডেস্ক
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:৩২ পিএম

নবনির্বাচিত কমিটির প্রথম সভায় কর্মপরিকল্পনা চূড়ান্ত বহুবচন থিয়েটারের
ছবি : সংবাদ

নতুন নাটকের মহড়া, মঞ্চায়ন ও আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে নাট্যদল ‘বহুবচন থিয়েটার’। ১৪ আগস্ট (শুক্রবার) বিকেলে রাজধানীর একটি হোটেলে দলটির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের সভাপতি মির্জা আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ রেজা। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন কার্যনির্বাহী সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম।

সভার আনুষ্ঠানিকতা শুরুর আগে বহুবচন থিয়েটারের জনপ্রিয় নাটক ‘মলিয়েরের প্রেম বড় কবিরাজ’-এর একটি বিশেষ অংশের নাট্যাংশ মঞ্চস্থ হয়। এতে অভিনয় করেন দলের নিয়মিত নাট্যকর্মী তারিক বিন সুলতান (ডালিম), আমিন আহমেদ মোল্লাহ ও অনামিকা। তাঁদের প্রাণবন্ত অভিনয় উপস্থিত সদস্যদের প্রশংসা কুড়ায়। নাট্যাংশের পর রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতাটি আবৃত্তি করে শোনান নির্বাহী সাধারণ সম্পাদক জোবায়দুল আলম লালন।

সভায় নাট্যাঙ্গনের প্রয়াত গুণীজন ও সংগঠনের প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। নাট্যজন আতাউর রহমান, বহুবচন থিয়েটারের প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি মু. ইকবাল হোসেন, তাঁর প্রয়াত পুত্র ইয়াসির আরাফাত এবং সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মাহমুদা খাতুনের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করেন নির্বাহী সাধারণ সম্পাদক আমিন আহমেদ মোল্লাহ। এরপর তাঁদের রুহের মাগফিরাত ও স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শোক প্রকাশ ও পরিচয় পর্ব শেষে সংগঠনের আগামী দিনের সাংগঠনিক রূপরেখা তুলে ধরেন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ রেজা। তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে ‘প্রেম বড় কবিরাজ’ ও ‘বিজয়া’ নাটকের মহড়া এবং নতুন করে মঞ্চায়নের কাজ শুরু হবে। পাশাপাশি সংগঠনের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে উদযাপনের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্তও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সহ-সভাপতি রেহান মিয়া, খন্দকার মহিউদ্দিন রতন, কবি লিলি হক ও দুলাল চন্দ্র সরকারসহ নবনির্বাচিত কমিটির নেতারা।

সভাপতির বক্তব্যে মির্জা আবদুর রাজ্জাক কমিটির সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন। একই সঙ্গে বহুবচন থিয়েটারের নাট্যচর্চাকে আরও গতিশীল ও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

নবনির্বাচিত কমিটির প্রথম সভায় কর্মপরিকল্পনা চূড়ান্ত বহুবচন থিয়েটারের

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত