দীর্ঘ রাজনৈতিক পথচলা শেষে আবেগাপ্লুত কণ্ঠে বিদায় জানালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দলের নেতাকর্মীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লেখেন, “প্রিয় নেতৃবৃন্দ, আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ' বলে বিদায় নিচ্ছি। আপনাদের বিশ্বস্ত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।”
এর আগে বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় মির্জা ফখরুল তার বিদায়ী বক্তব্য দেন। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান, বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বারবার কান্নায় ভেঙে পড়েন।
বক্তব্যের শুরুতেই তিনি দলের কারাবন্দী ও অসুস্থ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করেন। তার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে ফখরুল বলেন, বেগম জিয়ার হাত ধরেই তিনি আজকের অবস্থানে এসেছেন। বিদায়লগ্নে তিনি দলের সংসদ সদস্যদের কাছে দোয়া চান এবং আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা ও নৈতিক কারণে গত বুধবার মন্ত্রিসভা এবং বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
\

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন