সংবাদ

কুষ্টিয়ায় বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৩:০৮ পিএম

কুষ্টিয়ায় বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু
ছবি : সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার ব্যবধানে বিষাদে রূপ নিয়েছে। বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাস (২৫) নামের এক বরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় উত্তরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আনাস ওই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার বাহেরমাদী এলাকায় আনাসের বিয়ে সম্পন্ন হয়। বিকেলে তিনি নববধূকে নিয়ে বাড়িতে ফেরেন। বিয়ে উপলক্ষে রাতে বাড়িতে আনন্দ-উৎসব ও নাচ-গানের আয়োজন চলছিল। প্যান্ডেলের নিচে একটি চেয়ারে বসে ছিলেন আনাস। এ সময় তার ওপর একটি স্ট্যান্ড ফ্যান পড়ে যায়। ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অসাবধানতাবশত বৈদ্যুতিক ফ্যান থেকে এই দুর্ঘটনা ঘটেছে। বরের এমন আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ায় বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার ব্যবধানে বিষাদে রূপ নিয়েছে। বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাস (২৫) নামের এক বরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় উত্তরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আনাস ওই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার বাহেরমাদী এলাকায় আনাসের বিয়ে সম্পন্ন হয়। বিকেলে তিনি নববধূকে নিয়ে বাড়িতে ফেরেন। বিয়ে উপলক্ষে রাতে বাড়িতে আনন্দ-উৎসব ও নাচ-গানের আয়োজন চলছিল। প্যান্ডেলের নিচে একটি চেয়ারে বসে ছিলেন আনাস। এ সময় তার ওপর একটি স্ট্যান্ড ফ্যান পড়ে যায়। ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অসাবধানতাবশত বৈদ্যুতিক ফ্যান থেকে এই দুর্ঘটনা ঘটেছে। বরের এমন আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত