সংবাদ

স্টার্কের গতির ঝড়ে দিশেহারা বাংলাদেশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৮:৫৯ এএম

স্টার্কের গতির ঝড়ে দিশেহারা বাংলাদেশ
ছবি : সংগৃহীত

ডারউইনে প্রথম টেস্টের ব্যর্থতা ভুলে ম্যাকেতে চেনা রূপে ফিরলেন মিচেল স্টার্ক। এই বাঁহাতি পেসারের তোপে দ্বিতীয় টেস্টের প্রথম সেশনেই লণ্ডভণ্ড হয়ে গেছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। মাত্র ৩৫ রান তুলতেই প্রথম সারির ৬ উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা।

ম্যাকেতে টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের বিপক্ষে প্রথম সেশনে ৯ ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন স্টার্ক। তার বিধ্বংসী বোলিংয়ে লাঞ্চ বিরতির আগেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া।

বিরতির সময় নিজের এই সাফল্যের পেছনের পরিকল্পনার কথা জানান স্টার্ক। তিনি বলেন, ডারউইনের পিচে বাংলাদেশের ব্যাটাররা বেশ ধৈর্যের পরিচয় দিয়েছিলেন। তাই ম্যাকেতে পরিকল্পনা ছিল আরও আক্রমণাত্মক হওয়ার। এ দিন বল কিছুটা সামনে (ফুলার লেংথ) ফেলা, বাউন্সারের ব্যবহার বাড়ানো এবং ক্যাচ না ছাড়ার মতো তিনটি নির্দিষ্ট কৌশলে সফল হয়েছেন তিনি।

স্টার্কের মতে, ম্যাকের উইকেট অনেকটা ব্রিসবেনের গ্যাব্বার মতো আচরণ করছে। তিনি বলেন, ‘গত সপ্তাহে আমরা সেরা ছন্দে ছিলাম না। তবে আজ উইকেটটা কাজে লাগাতে পেরেছি। কুইন্সল্যান্ডের সতীর্থরা জানিয়েছিল, এটি গ্যাব্বার মতো হবে। প্রথম সেশনেই ৬ উইকেট নেওয়ার পর অসন্তুষ্ট হওয়ার কারণ নেই।’

ম্যাকের উইকেটে এখনও কিছুটা সুইং থাকলেও রোদ বাড়ার সঙ্গে সঙ্গে উইকেট আরও শক্ত ও দ্রুত হবে বলে মনে করছেন স্টার্ক। তার লক্ষ্য দ্রুত বাংলাদেশের বাকি উইকেটগুলো তুলে নিয়ে বড় সংগ্রহের দিকে এগোনো।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২২ আগস্ট ২০২৬

স্টার্কের গতির ঝড়ে দিশেহারা বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত