সংবাদ

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, দেওয়া হলো গার্ড অব অনার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:৫৭ এএম

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, দেওয়া হলো গার্ড অব অনার
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো তার দাপ্তরিক কার্যালয় বঙ্গভবনে প্রবেশ করেছেন। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে তিনি বঙ্গভবনে পৌঁছালে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

বঙ্গভবনে পৌঁছানোর পর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। এর মধ্য দিয়ে রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গভবনে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো।

এর আগে, দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে সেদিন তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচনের পরদিন ২১ আগস্ট নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। শনিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তিনি তার রাষ্ট্রীয় দায়িত্ব পালন শুরু করেন। আজ বঙ্গভবনে যোগ দেওয়ার মাধ্যমে তার নিয়মিত দাপ্তরিক কাজের যাত্রা শুরু হলো।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, দেওয়া হলো গার্ড অব অনার

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো তার দাপ্তরিক কার্যালয় বঙ্গভবনে প্রবেশ করেছেন। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে তিনি বঙ্গভবনে পৌঁছালে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

বঙ্গভবনে পৌঁছানোর পর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। এর মধ্য দিয়ে রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গভবনে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো।

এর আগে, দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে সেদিন তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচনের পরদিন ২১ আগস্ট নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। শনিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তিনি তার রাষ্ট্রীয় দায়িত্ব পালন শুরু করেন। আজ বঙ্গভবনে যোগ দেওয়ার মাধ্যমে তার নিয়মিত দাপ্তরিক কাজের যাত্রা শুরু হলো।

\ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত