সংবাদ

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান আশিক চৌধুরী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০২:০২ পিএম

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান আশিক চৌধুরী
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ছবি : সংগৃহীত

সরকারের বিনিয়োগ-সংশ্লিষ্ট তিন সংস্থাকে একীভূত করে গঠিত নতুন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। গত ২১ ও ২২ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এই নিয়োগসহ অন্যান্য কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ)–এই তিন সংস্থাকে একীভূত করে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠন করেছে সরকার। গত ২০ আগস্ট থেকে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর হওয়ার পর এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হলো।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এই কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করবেন। শর্ত অনুযায়ী, এই সময়ে তিনি অন্য কোনো পেশা বা ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারবেন না। এর আগে তিনি বিডা-এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

একই সংস্থায় সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন নাহিয়ান রহমান রচি (অতিরিক্ত সচিব পদমর্যাদা) এবং এয়ার ভাইস মার্শাল (অব.) মো. শাহারুল হুদা (সচিব পদমর্যাদা)।

অন্যদিকে, সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক আব্দুর রাজ্জাক সরকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

আরো পড়ুন...

বিনিয়োগে নতুন দিগন্ত ‘ইনভেস্ট বাংলাদেশ’ চালু

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান আশিক চৌধুরী

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত