সংবাদ

জবির দ্বিতীয় সমাবর্তন: দিনক্ষণ চূড়ান্ত হলো

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০২:৫৫ পিএম

জবির দ্বিতীয় সমাবর্তন: দিনক্ষণ চূড়ান্ত হলো
ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী বছরের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (২৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ২০২৭ সালের ৩০ জানুয়ারি সমাবর্তনের খসড়া তারিখ নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানের ভেন্যু হিসেবে পুরান ঢাকার ধূপখোলা মাঠকে (জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ) প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, “আজ সকালে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে আমরা ৩০ জানুয়ারি তারিখটি খসড়া হিসেবে চূড়ান্ত করেছি। শিক্ষা মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সচিব এবং মন্ত্রীর সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”

তিনি আরও জানান, সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও শিক্ষামন্ত্রী, ইউজিসি চেয়ারম্যানসহ একজন বিশিষ্ট ব্যক্তিকে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হবে।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছর পর ২০২০ সালে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। তখন ২০০১-০২ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন। এরপর ২০২৩ সালে দ্বিতীয় সমাবর্তনের উদ্যোগ নেওয়া হলেও রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়া ও প্রশাসনিক জটিলতায় তা স্থগিত হয়ে যায়। দীর্ঘ বিরতির পর নতুন করে দিনক্ষণ ঠিক হওয়ায় জবি শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরেছে।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

জবির দ্বিতীয় সমাবর্তন: দিনক্ষণ চূড়ান্ত হলো

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত