সংবাদ

মক্কায় রেড অ্যালার্ট জারি, মদিনাতেও সতর্কতা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৪:৫৭ পিএম

মক্কায় রেড অ্যালার্ট জারি, মদিনাতেও সতর্কতা
ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কা অঞ্চলের কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় এ সতর্কতা দেওয়া হয়েছে। রেড অ্যালার্ট হলো আবহাওয়া দপ্তরের সর্বোচ্চ সতর্কবার্তা, যা চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে জারি করা হয়।

মক্কার তাইফ, আল কামিল, আদহাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রঝড়, শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে আকস্মিক বন্যার পাশাপাশি ধুলা ও বালুঝড়ের আশঙ্কা রয়েছে।

পবিত্র নগরী মক্কা ছাড়াও জাজান, আসির, আল বাহা ও মদিনার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। উত্তর সীমান্ত অঞ্চল ও জাজানের কিছু অংশের পাশাপাশি পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রিয়াদ অঞ্চলের দক্ষিণ অংশেও সক্রিয় বাতাসসহ বৃষ্টিবাহী বজ্র মেঘ তৈরি হতে পারে বলে জানিয়েছে এনসিএম।

এদিকে পূর্ব সৌদির উপকূলীয় এলাকায় রাত ও ভোরের দিকে কুয়াশা পড়তে পারে, এতে দৃষ্টিসীমা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সৌদি সিভিল ডিফেন্স বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি জলাবদ্ধ এলাকা, উপত্যকা ও বাঁধের আশপাশ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে এবং ভারী বৃষ্টির সময় বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বৈরী আবহাওয়ার মধ্যেও সৌদি আরবের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে থাকবে। মদিনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মক্কায় তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।

সাম্প্রতিক দিনগুলোতে মক্কা প্রদেশজুড়ে আবহাওয়া অস্থিতিশীল রয়েছে এবং থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত আছে। এর আগে ২১ আগস্ট আল-আরদিয়াত ও আল-কুনফুধা প্রদেশেও ঝোড়ো বাতাস, শিলাবৃষ্টি, বজ্রপাত এবং আকস্মিক বন্যার ঝুঁকির কথা জানিয়ে সতর্কতা জারি করেছিল এনসিএম।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মক্কায় রেড অ্যালার্ট জারি, মদিনাতেও সতর্কতা

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত