বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরী লেস্টার সিটি ছেড়ে স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিচ্ছেন। দলবদলের সময়সীমা (ট্রান্সফার ডেডলাইন) শেষ হওয়ার আগেই ২৮ বছর বয়সী এই ফুটবলারের চুক্তি সম্পন্ন হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো।
সংবাদমাধ্যম ‘দ্য স্টার’ ও ‘স্কাই স্পোর্টস’-এর তথ্যমতে, দুই ক্লাবের মধ্যে আলোচনার পর হামজাকে প্রায় বিনা ট্রান্সফার ফিতেই দলে ভেড়াতে যাচ্ছে শেফিল্ড। আজই তার মেডিকেল পরীক্ষা হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার রাতে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষেই শেফিল্ডের জার্সিতে হামজার মাঠে নামার সম্ভাবনা রয়েছে।
হামজার সঙ্গে শেফিল্ডের সম্পর্ক অবশ্য পুরোনো। ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে এই ক্লাবে খেলেছিলেন তিনি। সে সময় ১৯ ম্যাচে মাঠে নেমে দলটিকে প্লে-অফ ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। শেফিল্ডের বর্তমান কোচ ক্রিস ওয়াইল্ডারের অধীনে আগেও ওয়াটফোর্ড ও শেফিল্ডে খেলেছেন হামজা। ওয়াইল্ডার বরাবরই হামজার মানসিক শক্তি ও লড়াই করার ক্ষমতার প্রশংসা করেছেন।
অন্যদিকে লেস্টার সিটি টানা দুই মৌসুম অবনমনের পর আর্থিক চাপ কমাতে উচ্চ বেতনের খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ক্লাবটি হামজাকে ছেড়ে দিচ্ছে।
মাত্র সাত বছর বয়সে লেস্টারে যোগ দেওয়া হামজা ক্লাবটির হয়ে ১৬৬টি সিনিয়র ম্যাচ খেলেছেন। দীর্ঘদিনের এই সম্পর্ক ছিন্ন করে তিনি এখন নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। শেফিল্ড কর্তৃপক্ষ মনে করছে, হামজার অন্তর্ভুক্তি তাদের মাঝমাঠকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করবে।
/

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন