সংবাদ

ব্রিটিশ রেকর্ড ভেঙে ম্যান সিটিতে এনজো

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ এএম

ব্রিটিশ রেকর্ড ভেঙে ম্যান সিটিতে এনজো
এনজো ফার্নান্দেজ। ছবি : সংগৃহীত

দলবদলের বাজারে বড়সড় এক ধামাকা দিল ম্যানচেস্টার সিটি। রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি-তে চেলসি থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে ভিড়িয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা। এর মাধ্যমে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ দামি ফুটবলার হিসেবে আলেকসান্দার ইসাকের রেকর্ডে যৌথভাবে ভাগ বসালেন এই বিশ্বকাপজয়ী তারকা।

২০২৩ সালে ১০৭ মিলিয়ন পাউন্ডে বেনফিকা থেকে চেলসিতে নাম লিখিয়ে রেকর্ড গড়েছিলেন এনজো। তবে সেই রেকর্ড ভেঙে গিয়েছিল নিউক্যাসল থেকে ১২৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দেওয়া ইসাকের হাত ধরে। এবার নিজের পুরনো রেকর্ড পুনরুদ্ধার করে সিটির আকাশি নীল শিবিরে যোগ দিলেন তিনি।

ইতিহাদ স্টেডিয়ামে এনজোর এই আগমনের নেপথ্যে বড় ভূমিকা রেখেছেন সিটির নতুন কোচ এনজো মারেস্কা। পেপ গার্দিওলার উত্তরসূরি হিসেবে চলতি মৌসুমে দায়িত্ব নেওয়া মারেস্কা চেলসিতেও এনজোর কোচ ছিলেন। রদ্রি ও বার্নার্দো সিলভার মতো গুরুত্বপূর্ণ মিডফিল্ডারদের হারানোর পর নিজের সাবেক শিষ্যকে পেতে মরিয়া ছিলেন তিনি।

চলতি মৌসুমে দলবদলের বাজারে ম্যানচেস্টার সিটি যে অঢেল অর্থ খরচ করছে, এনজোর দলবদল তারই প্রমাণ। এর আগে ১১৬ মিলিয়ন পাউন্ডে নটিংহাম ফরেস্ট থেকে এলিয়ট অ্যান্ডারসনকে এনেছিল তারা। শুধু সিটিই নয়, এবারের গ্রীষ্মকালীন দলবদলে ১০০ মিলিয়নের ক্লাবে নাম লিখিয়েছেন লিভারপুলের ব্র্যাডলি বারকোলা (১২৩ মিলিয়ন) ও চেলসির মরগান রজার্স (১১৭ মিলিয়ন)।

দল গঠনে বিপুল খরচ করলেও বেশ কয়েকজন তারকাকে বিদায় দিয়েছে সিটিজেনরা। বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন রদ্রি (৬৫ মিলিয়ন), টটেনহামে গেছেন সাভিও (৭৫ মিলিয়ন)। এছাড়া তিয়ানি রেইন্ডার্স ও নিকো গঞ্জালেসও ক্লাব ছেড়েছেন। দীর্ঘদিনের সারথি বার্নার্দো সিলভা ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে।

তাদের অভাব মেটাতে এনজো ছাড়াও ১৮ বছর বয়সী মরক্কোর আইয়ুব বুয়াদ্দি (৮৬ মিলিয়ন) এবং ব্রাজিলের অ্যালান এলিয়াসকে (৩৪ মিলিয়ন) নিশ্চিত করেছে ক্লাবটি। পাশাপাশি এভারটন উইঙ্গার ইলিমান এনদিয়ায়ের সঙ্গেও চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছে ম্যানচেস্টার সিটি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ব্রিটিশ রেকর্ড ভেঙে ম্যান সিটিতে এনজো

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত