সোনারগাঁয়ে গ্যাস লাইটার পিস্তল ও অটোরিকশাসহ ৪ তরুণ গ্রেপ্তার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে জামপুর মিরেরটেক এলাকায় টহলের সময় সোনারগাঁ থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসীম উদ্দীন জানান, মিরেরটেক এলাকায় সড়কে রাতে টহল দিচ্ছিল তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। রাত ১১টার দিকে একটি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে অটোরিকশার পথ রোধ করে। পরে তল্লাশি চালিয়ে আমিনুল মানিক (২০) নামের এক তরুণের কোমর থেকে একটি ধাতব পিস্তল উদ্ধার করা হয়। পরে পরীক্ষা করে দেখা যায়, সেটি মূলত একটি গ্যাস লাইটার, যা দেখতে হুবহু বিদেশি পিস্তলের মতো।
গ্রেপ্তার আমিনুল মানিক স্থানীয় কলতাপাড়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে। তার সঙ্গে থাকা একই এলাকার ইমন (১৯), আল আমিন (১৯) এবং কলতাপাড়ার ভাড়াটিয়া সাব্বিরকে (২০) আটক করা হয়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত অটোরিকশাটি।
পুলিশ জানায়, আসল পিস্তলের মতো দেখতে লাইটার দেখিয়ে কোনো অপরাধ সংগঠনের পরিকল্পনা ছিল তাদের। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন