সংবাদ

অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন চুয়াডাঙ্গার টুম্পা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম

অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন চুয়াডাঙ্গার টুম্পা
ছবি : সংবাদ

অস্ট্রেলিয়ার সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গার দর্শনার মেয়ে এলিজা আজাদ রহমান টুম্পা। অস্ট্রেলিয়ান লেবার পার্টির মনোনয়নে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি এই পদে নির্বাচিত হন।

এর আগে প্রায় দুই বছর ধরে তিনি ওই কাউন্সিলের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এলিজা আজাদ রহমান টুম্পা চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদের মেয়ে।

মেয়ের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বাবা আজাদুল ইসলাম আজাদ। সেখানে তিনি লেখেন, এই অর্জন তার নিজের, পরিবারের এবং সমগ্র বাঙালি জাতির জন্য অত্যন্ত গৌরবের।

নতুন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে মেয়ের সার্বিক সাফল্য কামনা করে আত্মীয়স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন তিনি। একই সঙ্গে মেয়ের এই পথচলা যেন পরিবার ও দেশের জন্য আরও সম্মান বয়ে আনে, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন চুয়াডাঙ্গার টুম্পা

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গার দর্শনার মেয়ে এলিজা আজাদ রহমান টুম্পা। অস্ট্রেলিয়ান লেবার পার্টির মনোনয়নে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি এই পদে নির্বাচিত হন।

এর আগে প্রায় দুই বছর ধরে তিনি ওই কাউন্সিলের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এলিজা আজাদ রহমান টুম্পা চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদের মেয়ে।

মেয়ের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বাবা আজাদুল ইসলাম আজাদ। সেখানে তিনি লেখেন, এই অর্জন তার নিজের, পরিবারের এবং সমগ্র বাঙালি জাতির জন্য অত্যন্ত গৌরবের।

নতুন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে মেয়ের সার্বিক সাফল্য কামনা করে আত্মীয়স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন তিনি। একই সঙ্গে মেয়ের এই পথচলা যেন পরিবার ও দেশের জন্য আরও সম্মান বয়ে আনে, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত