কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবন ও কর্ম অবলম্বনে নির্মিত সিনেমা ‘পদাতিক’ এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে। সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমাটিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
২০২৪ সালে পশ্চিমবঙ্গের
প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘পদাতিক’। প্রায় দুই বছর পর ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে
মুক্তি পাচ্ছে সিনেমাটি। ফলে এবার আরও বড় পরিসরে দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছে
মৃণাল সেনের জীবনভিত্তিক এই চলচ্চিত্র।
প্রথমে পশ্চিমবঙ্গের
পাশাপাশি বাংলাদেশেও একই সময়ে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু ২০২৪ সালে কলকাতা
ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি
‘পদাতিক’।
ওটিটিতে মুক্তির
খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চঞ্চল চৌধুরী। সিনেমাটিকে নিজের ক্যারিয়ারের উল্লেখযোগ্য
কাজ উল্লেখ করে তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের উল্লেখযোগ্য একটা কাজ পদাতিক। ফাইনালি
সিনেমাটি ওটিটিতে মুক্তির ঘোষণা এলো। খুব ভালো লাগছে।’
তবে ‘পদাতিক’ শুধু
অভিনয়ের দিক থেকেই নয়, ব্যক্তিগতভাবেও চঞ্চলের কাছে বিশেষ একটি কাজ। সিনেমাটির শুটিং
শুরুর ঠিক আগে বাবাকে হারান তিনি। বাবার শেষকৃত্য সম্পন্ন করার মাত্র দুই দিন পরই শুটিংয়ে
যোগ দিয়েছিলেন এই অভিনেতা।
সেই সময়ের স্মৃতিচারণ
করে চঞ্চল বলেন, ‘বাবার শেষকৃত্য করার দুদিন পর শুটিংয়ে যোগ দিয়েছিলাম। প্রতিটি মুহূর্ত
কীভাবে কাটত, তা বলে বোঝানো কঠিন।’
সিনেমাটিতে মৃণাল
সেনের জীবনের বিভিন্ন সময়কে তুলে ধরা হয়েছে। তরুণ থেকে বয়স্ক—দুই বয়সের মৃণাল সেনের
চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। পাশাপাশি নির্মাতার ব্যক্তিজীবন, স্ত্রী গীতা সেনের
সঙ্গে সম্পর্ক এবং পরিবারের গুরুত্বপূর্ণ অধ্যায়ও উঠে এসেছে গল্পে।
গীতা সেনের চরিত্রে
অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মনামী ঘোষ। মৃণাল সেনের কিশোর বয়সের চরিত্রে দেখা
গেছে কোরক সামন্তকে। আর তার ছেলে কুণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন সম্রাট চক্রবর্তী।
প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই ‘পদাতিক’ নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ ছিল। এবার ওটিটিতে
মুক্তির ফলে সিনেমাটি নতুন দর্শকের কাছে পৌঁছানোর পাশাপাশি চঞ্চল চৌধুরীর অভিনয়ে মৃণাল
সেনকে দেখার সুযোগ তৈরি হয়েছে আরও বিস্তৃত পরিসরে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন