সংবাদ

আসছে ইয়াশের সঙ্গে আইশার ‘মন মায়াতে’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম

আসছে ইয়াশের সঙ্গে আইশার ‘মন মায়াতে’

নতুন একটি প্রেমের গল্পের নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন অভিনেত্রী আইশা খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা ইয়াশ রোহান। নাটকটির নাম ‘মন মায়াতে’।

নাটকটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন রহমান মোস্তাফিজ পাভেল। সংলাপ রচনা ও পরিচালনা করেছেন মিশুক মিঠু। এতে আইশা-ইয়াশের পাশাপাশি অভিনয় করেছেন দীপা খন্দকার, মাসুম বাসার, শিল্পী সরকার, আশরাফুল আশীষ, অদিতি জামান স্নেহা, আরিয়া নূর সিদ্দিকীসহ আরও অনেকে।

এর আগে ‘প্রেমের তরী’ নাটকে জুটি বেঁধে দর্শকের প্রশংসা পেয়েছিলেন আইশা খান ও ইয়াশ রোহান। এবার ভিন্নধর্মী প্রেমের গল্প নিয়ে আবারও একসঙ্গে হাজির হচ্ছেন তারা।

নির্মাতা জানিয়েছেন, শিগগিরই ‘নাটক বাড়ি’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

‘মন মায়াতে’ প্রসঙ্গে আইশা খান বলেন, কিছু গল্প পরিচিত জগতের নানা ঘটনা তুলে ধরে দর্শকের মনে গভীর ছাপ ফেলে। ‘মন মায়াতে’ তেমনই একটি গল্প। নাটকটি দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি যাপিত জীবন নিয়েও ভাবাবে বলে মনে করেন তিনি।

এদিকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা পাওয়ার পর সম্প্রতি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আইশা খান অভিনীত সিনেমা ‘শেকড়’। প্রসূন রহমান পরিচালিত সিনেমাটিতে ফাল্গুনী নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। শেকড়ের টান, দেশ, পরিবার, পরিচয়, স্মৃতি, বিশ্বাস ও ভালোবাসার বন্ধনকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে আইশার অভিনয় দর্শকের নজর কেড়েছে।

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ও মডেলিংয়েও ব্যস্ত সময় পার করছেন আইশা খান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

আসছে ইয়াশের সঙ্গে আইশার ‘মন মায়াতে’

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নতুন একটি প্রেমের গল্পের নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন অভিনেত্রী আইশা খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা ইয়াশ রোহান। নাটকটির নাম ‘মন মায়াতে’।

নাটকটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন রহমান মোস্তাফিজ পাভেল। সংলাপ রচনা ও পরিচালনা করেছেন মিশুক মিঠু। এতে আইশা-ইয়াশের পাশাপাশি অভিনয় করেছেন দীপা খন্দকার, মাসুম বাসার, শিল্পী সরকার, আশরাফুল আশীষ, অদিতি জামান স্নেহা, আরিয়া নূর সিদ্দিকীসহ আরও অনেকে।

এর আগে ‘প্রেমের তরী’ নাটকে জুটি বেঁধে দর্শকের প্রশংসা পেয়েছিলেন আইশা খান ও ইয়াশ রোহান। এবার ভিন্নধর্মী প্রেমের গল্প নিয়ে আবারও একসঙ্গে হাজির হচ্ছেন তারা।

নির্মাতা জানিয়েছেন, শিগগিরই ‘নাটক বাড়ি’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

‘মন মায়াতে’ প্রসঙ্গে আইশা খান বলেন, কিছু গল্প পরিচিত জগতের নানা ঘটনা তুলে ধরে দর্শকের মনে গভীর ছাপ ফেলে। ‘মন মায়াতে’ তেমনই একটি গল্প। নাটকটি দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি যাপিত জীবন নিয়েও ভাবাবে বলে মনে করেন তিনি।

এদিকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা পাওয়ার পর সম্প্রতি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আইশা খান অভিনীত সিনেমা ‘শেকড়’। প্রসূন রহমান পরিচালিত সিনেমাটিতে ফাল্গুনী নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। শেকড়ের টান, দেশ, পরিবার, পরিচয়, স্মৃতি, বিশ্বাস ও ভালোবাসার বন্ধনকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে আইশার অভিনয় দর্শকের নজর কেড়েছে।

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ও মডেলিংয়েও ব্যস্ত সময় পার করছেন আইশা খান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত