ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী অধরা খান এবার পা রাখতে যাচ্ছেন আন্তর্জাতিক চলচ্চিত্রে। প্রথমবারের মতো কানাডায় নির্মিত একটি বাংলা ভাষার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমাটির নাম ‘ভায়োল্যান্স’। প্রেম, ভালোবাসা, সংঘাত ও রাজনীতিকে কেন্দ্র করে নির্মিতব্য সিনেমাটিতে গল্পের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অধরাকে।
সিনেমাটি নির্মাণ
করবেন কামাল হোসেন বাবর। প্রযোজনায় রয়েছেন সাবরিনা চৌধুরী। শিগগিরই কানাডায় সিনেমাটির
শুটিং শুরু হবে। পুরো সিনেমার দৃশ্যধারণও কানাডাতেই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে
জানিয়েছেন সংশ্লিষ্টরা।
‘ভায়োল্যান্স’-এ
অধরাকে দেখা যাবে কানাডায় জন্ম ও বেড়ে ওঠা বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক তরুণীর চরিত্রে। চরিত্রটি
গল্পের অন্যতম কেন্দ্রীয় অংশ হওয়ায় সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।
অধরা খান বলেন,
আন্তর্জাতিক অঙ্গনে কাজ করা তার জন্য একেবারে নতুন নয়। এর আগে যুক্তরাষ্ট্র ও কানাডায়
বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন তিনি। তবে ‘ভায়োল্যান্স’ তার ক্যারিয়ারের জন্য বিশেষ
একটি কাজ বলে মনে করছেন অধরা।
অভিনেত্রীর ভাষ্য,
কাজের জন্য তিনি কখনো কারও সঙ্গে যোগাযোগের ধারাবাহিকতা রাখেননি। বরং নিজের মেধা ও
যোগ্যতার ওপরই আস্থা রেখেছেন। ‘ভায়োল্যান্স’-এর ক্ষেত্রেও তেমনভাবেই সুযোগটি এসেছে
বলে জানান তিনি।
অধরা বলেন, গল্প
ও চরিত্র পছন্দ হওয়ায় সিনেমাটিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এটি বাংলা ভাষার সিনেমা
হওয়ায় এবং যুক্তরাষ্ট্র, কানাডা, বাংলাদেশসহ বিভিন্ন দেশে মুক্তির পরিকল্পনা থাকায়
কাজটির প্রতি তার আগ্রহ আরও বেড়েছে।
২০১৮ সালে ‘নায়ক’
সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অধরা খান। এরপর ‘মাতাল’,
‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘সুলতানপুর’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। বর্তমানে
তার অভিনীত ‘দখিন দুয়ার’ ও ‘ঋতুকামিনী’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
‘ভায়োল্যান্স’-এর
পাশাপাশি আরও কয়েকটি আন্তর্জাতিক প্রজেক্টে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন অধরা। দেশের
সিনেমাতেও কাজের বিষয়ে আলোচনা চলছে। গল্প ও চরিত্র পছন্দ হলে সেসব সিনেমায় অভিনয়ের
জন্য যেকোনো সময় দেশে ফিরতে পারেন বলেও জানিয়েছেন তিনি।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন