ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে বলিউডের শক্তিমান অভিনেতা মনোজ বাজপেয়ীর নতুন সিনেমা ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’। নব্বইয়ের দশক থেকে অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেতার নতুন সিনেমাটি ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
অরবিন্দ আদিগার
একই নামের আলোচিত উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। পরিচালনায় রয়েছেন বেন রেখি।
মনোজ বাজপেয়ীর সঙ্গে এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বোমান ইরানি ও দিব্যা দত্ত।
সিনেমাটি পরিবেশনার দায়িত্বে রয়েছে দক্ষিণ ভারতীয় অভিনেতা রানা দাগ্গুবাতির প্রযোজনা
প্রতিষ্ঠান ‘স্পিরিট মিডিয়া’।
সম্প্রতি প্রকাশিত
হয়েছে সিনেমাটির টিজার। টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে কৌতূহল
তৈরি হয়েছে।
‘লাস্ট ম্যান ইন
টাওয়ার’-এর গল্প আবর্তিত হয়েছে ‘মাস্টারজি’ নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষককে ঘিরে। আবাসন
সংকট ও জীবন বদলে দেওয়ার নানা প্রলোভনের মধ্যেও নিজের নীতি থেকে সরে দাঁড়ান না তিনি।
একদিকে ব্যক্তিগত মূল্যবোধ, অন্যদিকে পরিস্থিতির চাপ ও প্রলোভন—এই দ্বন্দ্বের মধ্য
দিয়ে এগিয়ে যাবে গল্প।
সিনেমাটিতে সাধারণ
মানুষের সম্পর্কের টানাপোড়েন, নৈতিক অবস্থান এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলো তুলে
ধরা হয়েছে।
‘সালাম বোম্বে’
ও ‘দ্য নেমসেক’খ্যাত সুনি তারাপোরওয়ালা উপন্যাসটি চিত্রনাট্যে রূপ দিয়েছেন। সংলাপ লিখেছেন
‘পিকু’ ও ‘অক্টোবর’-এর চিত্রনাট্যকার জুহি চতুর্বেদী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন
তামিল সিনেমা ‘৯৬’-খ্যাত গোবিন্দ বসন্ত।
এদিকে মনোজ বাজপেয়ী সম্প্রতি জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজনের কাজ শেষ করেছেন। এর পরই সামনে এলো তার নতুন সিনেমার মুক্তির খবর।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন