ফরিদপুরে নবনিযুক্ত সিভিল সার্জন ড. এস এম মঞ্জুর এ এলাহীকে ‘ফ্যাসিস্টদের দোসর’ আখ্যা দিয়ে তার নিয়োগ বাতিলের দাবিতে সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটক আটকে রেখে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘সচেতন ছাত্র সমাজ’-এর ব্যানারে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিকালীন বিক্ষোভকারীরা মূল ফটক আটকে নবনিযুক্ত সিভিল সার্জন ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
বিক্ষোভ চলাকালে রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি খাইরুল ইসলাম রোমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি কাজী রিয়াজ বলেন, ‘ফ্যাসিবাদের সরাসরি দোসর হওয়া সত্ত্বেও এস এম মঞ্জুর এ এলাহীকে ফরিদপুরের সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনতিবিলম্বে এই বিতর্কিত নিয়োগ বাতিল না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
পরবর্তীতে বেলা ১১টার দিকে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবস্থানরত বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে পরিবেশ স্বাভাবিক করেন।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন