সংবাদ

চট্টগ্রামে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪, আহত ৫

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

চট্টগ্রামে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪, আহত ৫
ছবি : সংবাদ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুই ভাই-বোন, তাদের মামা ও মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার শিকলবাহা চৌমুহনী কলেজ বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নগরীর আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে কনের বড় বোনের বিয়ের অনুষ্ঠান শেষে স্বজনেরা রাতে আনন্দের স্মৃতি নিয়ে মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাঁও এলাকার বাড়িতে ফিরছিলেন। পথে শিকলবাহা এলাকায় পৌঁছালে দ্রুতগতির মাইক্রোবাসটি ঘুরতে থাকা একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

নিহতরা হলেন - কক্সবাজারের ঈদগাঁও উপজেলার উত্তর মাইজপাড়ার মনজুর আলমের ছেলে ও কনের ভাই নিয়াজ মোর্শেদ (২২), তাঁর কলেজপড়ুয়া ছোট বোন মিমতাহ্ (১৭), তাঁদের মামা পোখখালী এলাকার মৃত আবদুল করিমের ছেলে ফিরোজ আলম (৫৮) এবং কক্সবাজার সদরের ঘুনারপাড়ার বাসিন্দা মাইক্রোবাস চালক হাসান মাহমুদ মুন্না (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহ আমানত সেতু পার হয়ে একটি কাভার্ডভ্যান শিকলবাহা এলাকায় ইউ-টার্ন নেওয়ার সময় চট্টগ্রাম থেকে আসা দ্রুতগতির মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ফিরোজ আলম ও মিমতাহ্ মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিয়াজ মোর্শেদ ও ড্রাইভার হাসানকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪, আহত ৫

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুই ভাই-বোন, তাদের মামা ও মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার শিকলবাহা চৌমুহনী কলেজ বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নগরীর আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে কনের বড় বোনের বিয়ের অনুষ্ঠান শেষে স্বজনেরা রাতে আনন্দের স্মৃতি নিয়ে মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাঁও এলাকার বাড়িতে ফিরছিলেন। পথে শিকলবাহা এলাকায় পৌঁছালে দ্রুতগতির মাইক্রোবাসটি ঘুরতে থাকা একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

নিহতরা হলেন - কক্সবাজারের ঈদগাঁও উপজেলার উত্তর মাইজপাড়ার মনজুর আলমের ছেলে ও কনের ভাই নিয়াজ মোর্শেদ (২২), তাঁর কলেজপড়ুয়া ছোট বোন মিমতাহ্ (১৭), তাঁদের মামা পোখখালী এলাকার মৃত আবদুল করিমের ছেলে ফিরোজ আলম (৫৮) এবং কক্সবাজার সদরের ঘুনারপাড়ার বাসিন্দা মাইক্রোবাস চালক হাসান মাহমুদ মুন্না (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহ আমানত সেতু পার হয়ে একটি কাভার্ডভ্যান শিকলবাহা এলাকায় ইউ-টার্ন নেওয়ার সময় চট্টগ্রাম থেকে আসা দ্রুতগতির মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ফিরোজ আলম ও মিমতাহ্ মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিয়াজ মোর্শেদ ও ড্রাইভার হাসানকে মৃত ঘোষণা করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত