বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায় জায়গা করে নিয়েছে ড্যাফোডিল এআইয়ের ছয়টি প্রযুক্তিনির্ভর সমাধান। অগ্নিনির্বাপণ ও উদ্ধার, স্বাস্থ্যসেবা, মাতৃস্বাস্থ্য, সড়ক অবকাঠামো, রোবোটিক্স ও স্মার্ট অটোমেশনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ইন্টারনেট অব থিংসের (আইওটি) ব্যবহার দেখানো হয়েছে এসব প্রকল্পে।
মেলায় দেশীয় উদ্ভাবনকে বাস্তব
প্রয়োগে নিয়ে আসা এবং গবেষণাকে বাণিজ্যিক পণ্যে রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হয়। মেলার
উদ্বোধন শেষে ড্যাফোডিল এআইয়ের স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময়
তিনি প্রদর্শিত প্রযুক্তি ও গবেষণাভিত্তিক বিভিন্ন সমাধান সম্পর্কে অবহিত হন।
ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান
ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মো. সবুর খান প্রধানমন্ত্রীর
কাছে প্রতিষ্ঠানটির বিভিন্ন এআইভিত্তিক উদ্যোগ তুলে ধরেন। এসব প্রযুক্তির মাধ্যমে শিক্ষা,
স্বাস্থ্যসেবা, মানবসম্পদ, অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার বাস্তব সমস্যার সমাধানে
কীভাবে প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে, তা তিনি তুলে ধরেন।
মো. সবুর খান বলেন, দেশের বাস্তব
সমস্যাগুলো সমাধানে প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে তরুণদের আরও সক্রিয় হতে হবে। গবেষণা
ও নতুন ধারণাকে শুধু পরীক্ষামূলক পর্যায়ে না রেখে ব্যবহারযোগ্য এবং বাজারোপযোগী সমাধানে
রূপ দেওয়ার ওপরও গুরুত্ব দিতে হবে।
মেলায় ড্যাফোডিল এআইয়ের নির্বাচিত
উদ্ভাবনের মধ্যে রয়েছে Dual-Mode FR Vehicle, HOMEPITAL NEXUS, PikoBot, Pav
Analytics, IoT Smart Automation এবং The Arbor Voice for Mothers। এসব প্রযুক্তিতে
উদ্ধারকাজ, স্বাস্থ্যসেবা, মাতৃস্বাস্থ্য, সড়ক ব্যবস্থাপনা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির
বিভিন্ন প্রয়োগ তুলে ধরা হয়েছে।
এ ছাড়া শিক্ষা, মানবসম্পদ ও প্রতিষ্ঠান
পরিচালনায় এআই ব্যবহারের বিভিন্ন মডেলও প্রদর্শন করা হয়। এর মধ্যে রয়েছে AI
Professor, Student360, Alumni360, Perfect HR, LeadershipOS ও RegistrarOS।
ড্যাফোডিল এআইয়ের স্টলে প্রদর্শিত
প্রযুক্তিগুলো আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। এ সময় ড্যাফোডিল গ্রুপের
এআই ও উদ্ভাবনভিত্তিক কার্যক্রমের প্রশংসা করেন তিনি।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন