সংবাদ

খাবার খেয়ে মাদ্রাসায় ফেরা হলো না নাবিলের

প্রতিনিধি, মেহেরপুর
প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

খাবার খেয়ে মাদ্রাসায় ফেরা হলো না নাবিলের

মেহেরপুরের মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় নাবিল হোসেন (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মুজিবনগর উপজেলার মানিকনগর এলাকায় মেহেরপুর-মুজিবনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাবিল হোসেন মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে স্থানীয় মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাদ্রাসা থেকে সাইকেলে করে বাড়ি গিয়ে খাবার খেয়ে আবার মাদ্রাসায় ফিরছিল নাবিল। পথে মানিকনগর গ্রামের আইনজীবী আব্দুল লতিফের বাড়ির সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে তার বাইসাইকেলের ধাক্কা লাগে। এতে নাবিল ছিটকে প্রধান সড়কে পড়ে যায়। ঠিক ওই মুহূর্তে পাশ দিয়ে যাওয়া একটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনার পরপরই দুটি যানের চালকেরা পালিয়ে গেছেন। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে শিশু নাবিলের মর্মান্তিক এই মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

খাবার খেয়ে মাদ্রাসায় ফেরা হলো না নাবিলের

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মেহেরপুরের মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় নাবিল হোসেন (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মুজিবনগর উপজেলার মানিকনগর এলাকায় মেহেরপুর-মুজিবনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাবিল হোসেন মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে স্থানীয় মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাদ্রাসা থেকে সাইকেলে করে বাড়ি গিয়ে খাবার খেয়ে আবার মাদ্রাসায় ফিরছিল নাবিল। পথে মানিকনগর গ্রামের আইনজীবী আব্দুল লতিফের বাড়ির সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে তার বাইসাইকেলের ধাক্কা লাগে। এতে নাবিল ছিটকে প্রধান সড়কে পড়ে যায়। ঠিক ওই মুহূর্তে পাশ দিয়ে যাওয়া একটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনার পরপরই দুটি যানের চালকেরা পালিয়ে গেছেন। তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে শিশু নাবিলের মর্মান্তিক এই মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত