নারায়ণগঞ্জ শহরে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ তুলে দোকান মালিক সমিতির সভাপতিকে দোকানে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শহরের চাষাঢ়ায় 'সায়াম প্লাজা'র নিচতলায় 'হাইমুন কসমেটিকস' নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ব্যক্তির নাম হাসান ইমাম (৭০)। তিনি চাষাঢ়া এলাকার বাসিন্দা এবং জেলা দোকান মালিক সমিতির সহসভাপতি ও সায়াম প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি।
মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বিএনপির নেতা আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে একদল লোক দোকানে ঢুকে প্রবীণ ব্যবসায়ী হাসান ইমামকে চড়-থাপ্পড় মারছেন।
হাসান ইমামের ছোট ভাই মো. জুয়েল বলেন, ‘টিপুর নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী দোকানে এসে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার মিথ্যা অভিযোগ তুলে আমার ৭০ বছর বয়সী বড় ভাইকে মারধর করেন। তিনি সরাসরি কোনো রাজনীতি করেন না, কেবল ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিত্ব করেন।’
হাসান ইমামের ছেলে হাইমুন হাসান জানান, প্রবীণ বাবাকে উপর্যুপরি চড়-থাপ্পড় ও ঘুষি মারা হয়। এতে রাতে তিনি অসুস্থ হয়ে বমি করা শুরু করলে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে সকালে তাকে বাসায় ফিরিয়ে আনা হয়েছে। এ ঘটনায় তারা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন।
অভিযোগ স্বীকার করে মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু দাবি করেন, ‘হাসান ইমাম আওয়ামী লীগের অর্থ জোগানদাতা। সে আজমেরী ওসমান ও শাহ নিজামের লোক হয়ে গত ৫ আগস্টেও আন্দোলনকারীদের ওপর হামলায় যুক্ত ছিল। সম্প্রতি মিছিলের জন্য ফান্ডিং করার খবর পেয়ে দোকানে যাওয়া হয়। সেখানে উত্তেজিত হয়ে কয়েকজন তাঁকে চড়-থাপ্পড় দিয়েছে, তবে আমিই তাদের থামিয়েছি।’
তবে পরিবারের সদস্যরা এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন