সংবাদ

হঠাৎ বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র, উৎপাদন কমল অর্ধেক

প্রতিনিধি, বাগেরহাট
প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম

হঠাৎ বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র, উৎপাদন কমল অর্ধেক
ছবি : সংবাদ

কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন হঠাৎ বন্ধ হয়ে গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে এটি বন্ধ থাকায় কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদন কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে চালুরত দুটি ইউনিটের মধ্যে একটিতে হঠাৎ কারিগরি গোলযোগ দেখা দেয়। এতে কেন্দ্রটির উৎপাদন একলাফে কমে যায়। এই গোলযোগের আগে রামপাল থেকে দৈনিক ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। তবে একটি ইউনিট বন্ধ হওয়ার পর উৎপাদন কমে ৬০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানান, ভারত থেকে আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ায় জাতীয় গ্রিডে ঘাটতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে। তবে কারিগরি ত্রুটির পাশাপাশি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রামপালের ওই ইউনিটটি সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।

ইউনিটটি পুনরায় চালুর বিষয়ে তিনি বলেন, `ইউনিট বন্ধের পর যন্ত্রাংশ ঠান্ডা (কুলডাউন) হতে কিছুটা সময় লাগে। এ ছাড়া ভারত থেকে দুজন বিশেষজ্ঞ প্রকৌশলী আসার কথা রয়েছে। তারা এসে পৌঁছালে কাজ শুরু হবে। আশা করছি, তিন থেকে চার দিনের মধ্যে ইউনিটটি পুনরায় চালু করা সম্ভব হবে।,

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

হঠাৎ বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র, উৎপাদন কমল অর্ধেক

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন হঠাৎ বন্ধ হয়ে গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে এটি বন্ধ থাকায় কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদন কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে চালুরত দুটি ইউনিটের মধ্যে একটিতে হঠাৎ কারিগরি গোলযোগ দেখা দেয়। এতে কেন্দ্রটির উৎপাদন একলাফে কমে যায়। এই গোলযোগের আগে রামপাল থেকে দৈনিক ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। তবে একটি ইউনিট বন্ধ হওয়ার পর উৎপাদন কমে ৬০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানান, ভারত থেকে আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ায় জাতীয় গ্রিডে ঘাটতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে। তবে কারিগরি ত্রুটির পাশাপাশি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রামপালের ওই ইউনিটটি সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।

ইউনিটটি পুনরায় চালুর বিষয়ে তিনি বলেন, `ইউনিট বন্ধের পর যন্ত্রাংশ ঠান্ডা (কুলডাউন) হতে কিছুটা সময় লাগে। এ ছাড়া ভারত থেকে দুজন বিশেষজ্ঞ প্রকৌশলী আসার কথা রয়েছে। তারা এসে পৌঁছালে কাজ শুরু হবে। আশা করছি, তিন থেকে চার দিনের মধ্যে ইউনিটটি পুনরায় চালু করা সম্ভব হবে।,

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত