জামালপুরে পৃথক দুটি স্থান থেকে এক পল্লি চিকিৎসকের বজ্রপাতে মৃত্যু ও এক অজ্ঞাতপরিচয় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের সরকারি আশেক মাহমুদ কলেজের একটি হলের আউটডোর থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে একই দিন দুপুরে ইসলামপুর উপজেলায় বজ্রপাতে প্রাণ হারান এক পল্লি চিকিৎসক।
বজ্রপাতে নিহত আনোয়ার হোসেন ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, সকালে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন আনোয়ার। দুপুরের দিকে আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে একই দিন দুপুর ১২টার দিকে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহম্মেদ হলের আউটডোর প্রাঙ্গণে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পান শিক্ষার্থীরা। তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। পানাউল্লাহ আহম্মেদ হলের সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবের জানান, নিহত যুবক হলের শিক্ষার্থী নন। তিনি কীভাবে সেখানে এলেন তা খতিয়ে দেখা হচ্ছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন