সংবাদ

রাজধানীতে সাবেক এমপি আজিজুল হক আরজু আটক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ এএম

রাজধানীতে সাবেক এমপি আজিজুল হক আরজু আটক
ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মীনা বাজারের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক এই সংসদ সদস্যকে স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় পুলিশ আটক করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন। আটকের সময় সামান্য ধস্তাধস্তিতে ৬৯ বছর বয়সী আজিজুল হক আরজু কিছুটা আঘাতপ্রাপ্ত হন। তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ায় পুলিশি প্রহরায় তাকে পরিবারের সদস্যদের সঙ্গে চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

পাবনা জেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ী গ্রামের বাসিন্দা আজিজুল হক আরজু ২০১৪ সালে পাবনা-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে সাবেক এমপি আজিজুল হক আরজু আটক

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মীনা বাজারের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক এই সংসদ সদস্যকে স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় পুলিশ আটক করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন। আটকের সময় সামান্য ধস্তাধস্তিতে ৬৯ বছর বয়সী আজিজুল হক আরজু কিছুটা আঘাতপ্রাপ্ত হন। তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ায় পুলিশি প্রহরায় তাকে পরিবারের সদস্যদের সঙ্গে চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

পাবনা জেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ী গ্রামের বাসিন্দা আজিজুল হক আরজু ২০১৪ সালে পাবনা-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত