অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির অ্যাডমিনিস্ট্রেশন ও হিউম্যান রিসোর্স বিভাগে এ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী নারী-পুরুষ প্রার্থীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
যোগ্যতা ও অভিজ্ঞতা
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীকে বিবিএ বা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন ধরনের ইভেন্ট সুষ্ঠুভাবে আয়োজন ও ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।
সংশ্লিষ্ট কাজে ৪ থেকে ৬ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
বেতন ও অন্যান্য সুবিধা
নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন ৫০ হাজার থেকে ৬২ হাজার টাকা। এর বাইরে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেশ কিছু সুযোগ-সুবিধা রয়েছে।
সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে বেতন বৃদ্ধি, বছরে দুটি উৎসব বোনাস, সপ্তাহে দুই দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা এবং জীবনবিমা। দুর্ঘটনা বা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রেও সুবিধা রয়েছে।
এ ছাড়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, পিক অ্যান্ড ড্রপ পরিবহন, ডে-কেয়ার সুবিধা এবং অ্যাপেক্সের পণ্যে ‘অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট’ পাওয়ার সুযোগ রয়েছে।
কর্মস্থল ও আবেদন
এটি পূর্ণকালীন চাকরি। নির্বাচিত প্রার্থীকে ঢাকার গুলশান-১ এলাকায় অফিসে কাজ করতে হবে। আবেদন শুরু হয়েছে ২০ সেপ্টেম্বর থেকে। আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।
প্রতিষ্ঠান:
অ্যাপেক্স ফুটওয়্যার
লিমিটেড
পদ:
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ:
অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান
রিসোর্স
পদসংখ্যা:
নির্ধারিত নয়
শিক্ষাগত
যোগ্যতা:
বিবিএ/এমবিএ
অভিজ্ঞতা:
৪–৬
বছর
প্রার্থীর
ধরন:
নারী-পুরুষ
কর্মস্থল:
গুলশান-১,
ঢাকা
চাকরির
ধরন:
ফুলটাইম
বেতন:
৫০,০০০–৬২,০০০ টাকা
আবেদন:
অনলাইন
আবেদনের
শেষ
তারিখ:
২০ অক্টোবর
আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি: অ্যাপেক্স ফুটওয়্যারে আবেদন করুন

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন