সংবাদ

ব্যাংকার্স সিলেকশন কমিটিতে ১৭ পদে ২২০ জন নিয়োগ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

ব্যাংকার্স সিলেকশন কমিটিতে ১৭ পদে ২২০ জন নিয়োগ

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৭টি পদে মোট ২২০ জন নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগগুলো স্থায়ী পদে দেওয়া হবে। নারী পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন। কর্মস্থল নির্ধারিত না থাকায় দেশের যেকোনো স্থানে চাকরি করার প্রস্তুতি থাকতে হবে।

বয়সসীমা

আবেদনকারীর বয়স এপ্রিল ২০২৬ তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১৫ নম্বর পদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না।

আবেদনের সময় পদ্ধতি

অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৭ সেপ্টেম্বর আবেদন করা যাবে ১৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ আবেদনও বাতিল বলে গণ্য হবে।

আবেদনের সময় নির্ধারিত মাপ অনুযায়ী ছবি স্বাক্ষরের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। ছবির মাপ ৩০০×৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ ৩০০×৮০ পিক্সেল নির্ধারণ করা হয়েছে।

আবেদন ফি

আবেদন সম্পন্ন করতে ২০০ টাকা অফেরতযোগ্য ফি জমা দিতে হবে। মোবাইল ব্যাংকিং অথবা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে।

এক নজরে

প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান
পদ: ১৭টি
মোট নিয়োগ: ২২০ জন
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যেকোনো স্থান
বয়স: ২১৩২ বছর; ১৫ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর
আবেদন শুরু: ১৭ সেপ্টেম্বর
আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর , রাত ১১টা ৫৯ মিনিট
আবেদন ফি: ২০০ টাকা
আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদন বিস্তারিত বিজ্ঞপ্তি: বাংলাদেশ ব্যাংকের -রিক্রুটমেন্ট পোর্টাল

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ব্যাংকার্স সিলেকশন কমিটিতে ১৭ পদে ২২০ জন নিয়োগ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত