সংবাদ

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা শহরে নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের পুরান থানা এলাকায় আব্দুস সামাদ প্লাজায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার বাসিন্দা সাব্বির (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় নির্মাণকাজ চলছিল। এ সময় শ্রমিক আফাজুল ও সাব্বির নিচ থেকে মাথায় করে লোহার রড বহন করে ওপরে তুলছিলেন। একপর্যায়ে রডটি ভবনে থাকা এসির বক্সের বিদ্যুৎ সংযোগের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কিশোরগঞ্জ জেলা শহরে নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের পুরান থানা এলাকায় আব্দুস সামাদ প্লাজায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত জিনারাই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আফাজুল (৩৪) এবং হোসেনপুর উপজেলার বাসিন্দা সাব্বির (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় নির্মাণকাজ চলছিল। এ সময় শ্রমিক আফাজুল ও সাব্বির নিচ থেকে মাথায় করে লোহার রড বহন করে ওপরে তুলছিলেন। একপর্যায়ে রডটি ভবনে থাকা এসির বক্সের বিদ্যুৎ সংযোগের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত