সংবাদ

নওগাঁয় গাছে বেঁধে ছিনতাই, গ্রেপ্তার ২

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম

নওগাঁয় গাছে বেঁধে ছিনতাই, গ্রেপ্তার ২

নওগাঁর রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক সড়কে পথচারীদের পথরোধ করে ধারালো অস্ত্রের মুখে মারধর, গাছে বেঁধে রেখে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। টানা ৪৮ ঘণ্টার যৌথ অভিযান চালিয়ে বগুড়া ও নওগাঁ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার চা বাগান কলোনির মো. মনিরুল ইসলাম ওরফে বাইরুল (৩৮) এবং নওগাঁর রাণীনগর উপজেলার রাজাপুর গ্রামের মো. নাহিদ হোসেন (২২)।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে রাণীনগর-আবাদপুকুর সড়কের বেলঘড়িয়া বাজার এলাকায় নির্জন স্থানে এক হাঁস ব্যবসায়ী, এক ভ্যানচালক এবং দুটি মোটরসাইকেলের চার আরোহীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা। তারা ভুক্তভোগীদের মারধর করে পরনের কাপড় কেটে গাছে বেঁধে রাখে এবং নগদ টাকা ও ছয়-সাতটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে বিশেষ দল গঠন করে তদন্ত শুরু হয়। গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রাণীনগর থানার ওসি মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে নওগাঁ, নাটোর, বগুড়া ও জয়পুরহাটের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযান শেষে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মুঠোফোন ও দেশীয় অস্ত্র হাসুয়া জব্দ করা হয়েছে। গ্রেপ্তার মনিরুল ইসলাম বাইরুলের বিরুদ্ধে আগে থেকেই ছিনতাই ও ডাকাতির অভিযোগে ছয়টি মামলা রয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আঞ্চলিক সড়কে যেকোনো ধরনের ছিনতাই ও দস্যুতা দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় গাছে বেঁধে ছিনতাই, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত