সংবাদ

দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির দিনই বিশ্ববাজারে নিম্নমুখী দর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির দিনই বিশ্ববাজারে নিম্নমুখী দর

বাংলাদেশে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের দিনে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে পতন লক্ষ্য করা গেছে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে স্থানীয় বাজারে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে সরকার।
ঠিক একই দিনে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের তেলের দামই কমেছে। বাজার বিশ্লেষকদের মতে, সৌদি আরব থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার ইতিবাচক সংকেত মেলায় বিশ্ববাজারে দামের ওপর চাপ কমেছে।
​সোমবার আন্তর্জাতিক লেনদেনে তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের নভেম্বর সরবরাহের মূল্য ১ দশমিক ৬৬ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ১৫ ডলারে নেমে আসে। অপরদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের অক্টোবর সরবরাহের দর ১ দশমিক ৮৩ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৯৮ দশমিক ৪৬ ডলারে থিতু হয়। এক ব্যারেলে প্রায় ১৫৮ দশমিক ৯৯ লিটার ধরে এবং প্রতি মার্কিন ডলারের বিনিময় হার প্রায় ১২৩ টাকা হিসাব করলে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের ব্যারেলপ্রতি দর বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ১২ হাজার ৫৬৪ টাকা, যা লিটারপ্রতি আনুমানিক ৭৯ টাকা।
অন্যদিকে ডব্লিউটিআইয়ের ব্যারেলপ্রতি দর দাঁড়ায় প্রায় ১২ হাজার ১১০ টাকা, যার লিটারপ্রতি বাজারমূল্য পড়ে প্রায় ৭৬ টাকা। তবে এটি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দর হওয়ায় পরিশোধন, পরিবহন, শুল্ক ও অন্যান্য পরিচালনা ব্যয় যুক্ত হয়ে দেশের খুচরা পাম্পগুলোর চূড়ান্ত মূল্য নির্ধারিত হয়।
​বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে জেপি মরগ্যানের বিশ্লেষকেরা তাদের সাম্প্রতিক এক নোটে উল্লেখ করেন, "সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে বিঘ্ন থাকলেও মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ তুলনামূলকভাবে শক্তিশালী রয়েছে।"
অন্যদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, "আমি সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে রয়েছি এবং শিগগির এ বিষয়ে খুব বড় কিছু ঘটতে পারে।"
​আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতি ও কূটনৈতিক প্রভাব বিশ্লেষণ করতে গিয়ে স্কাই লিংকস ক্যাপিটাল গ্রুপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড্যানিয়েল তাকিয়েদ্দিন জানান, "তেলের দাম নির্ভর করবে রপ্তানি স্বাভাবিক হওয়ার গতি এবং কূটনৈতিক অগ্রগতির ওপর। পরিস্থিতির অবনতি হলে অথবা জাহাজ চলাচলে আবারও সমস্যা তৈরি হলে তেলের সরবরাহ কমতে পারে, এর ফলে বিশ্ববাজারে তেলের দামে আবারও ঊর্ধ্বমুখী চাপ তৈরি হতে পারে।"

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির দিনই বিশ্ববাজারে নিম্নমুখী দর

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত