সংবাদ

শ্রীমঙ্গলে ধাওয়া করে ছিনতাইকারী ধরলেন পুলিশ সার্জেন্ট

প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ এএম

শ্রীমঙ্গলে ধাওয়া করে ছিনতাইকারী ধরলেন পুলিশ সার্জেন্ট
শ্রীমঙ্গল থানা। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শহরের ব্যস্ত হবিগঞ্জ সড়কে এক নারীর হাত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারসহ এক ছিনতাইকারীকে আটক করেছেন ট্রাফিক পুলিশ সার্জেন্ট রয়েল দেবনাথ। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে শহরের গদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গলের কালীঘাট রোডের বাসিন্দা এক নারী মোবাইল হাতে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় এক ছিনতাইকারী তার হাত থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। ভুক্তভোগী নারীর চিৎকারে গদার বাজার এলাকায় দায়িত্বরত সার্জেন্ট রয়েল দেবনাথ তৎক্ষণাৎ ছিনতাইকারীর পিছু নেন। একপর্যায়ে ধাওয়া করে তাকে ঝাপটে ধরেন তিনি।

আটক এড়াতে ছিনতাইকারী ধস্তাধস্তি শুরু করলেও সার্জেন্ট রয়েল দেবনাথ তাকে কাবু করে ফেলে মোবাইল ফোনটি উদ্ধার করেন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আটক মো. রাকিব ও উদ্ধার হওয়া মোবাইলটি আইনানুগ ব্যবস্থার জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়।

দায়িত্ব পালনকালে সার্জেন্ট রয়েল দেবনাথের এমন সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপে ছিনতাইকারী আটক এবং মালামাল উদ্ধারের ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে ধাওয়া করে ছিনতাইকারী ধরলেন পুলিশ সার্জেন্ট

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শহরের ব্যস্ত হবিগঞ্জ সড়কে এক নারীর হাত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারসহ এক ছিনতাইকারীকে আটক করেছেন ট্রাফিক পুলিশ সার্জেন্ট রয়েল দেবনাথ। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে শহরের গদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গলের কালীঘাট রোডের বাসিন্দা এক নারী মোবাইল হাতে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় এক ছিনতাইকারী তার হাত থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। ভুক্তভোগী নারীর চিৎকারে গদার বাজার এলাকায় দায়িত্বরত সার্জেন্ট রয়েল দেবনাথ তৎক্ষণাৎ ছিনতাইকারীর পিছু নেন। একপর্যায়ে ধাওয়া করে তাকে ঝাপটে ধরেন তিনি।

আটক এড়াতে ছিনতাইকারী ধস্তাধস্তি শুরু করলেও সার্জেন্ট রয়েল দেবনাথ তাকে কাবু করে ফেলে মোবাইল ফোনটি উদ্ধার করেন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আটক মো. রাকিব ও উদ্ধার হওয়া মোবাইলটি আইনানুগ ব্যবস্থার জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়।

দায়িত্ব পালনকালে সার্জেন্ট রয়েল দেবনাথের এমন সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপে ছিনতাইকারী আটক এবং মালামাল উদ্ধারের ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত