সংবাদ

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পিএম

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয়
ছবি : সংগৃহীত

এশিয়ান গেমসে কাঙ্ক্ষিত প্রথম জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। ছেলেদের কাবাডিতে গ্রুপ ‘এ’-র নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারিয়ে শুভসূচনা করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

জাপানের তোখাই সিটিজেন জিমনেসিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। প্রথমার্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ১৭-১৬ পয়েন্টে সামান্য ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে মাঠের নিয়ন্ত্রণ আরও শক্ত করে কাবাডি দল। বিরতির পর দক্ষিণ কোরিয়া ১৯ পয়েন্ট সংগ্রহ করলেও বাংলাদেশ তুলে নেয় ২২ পয়েন্ট। ম্যাচের মূল পার্থক্য গড়ে দেয় প্রতিপক্ষকে দুইবার অলআউট করার সাফল্য, যা থেকে অর্জিত হয় মূল্যবান ৪ পয়েন্ট। অন্যদিকে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে একবার অলআউট করে পায় ২ পয়েন্ট। সুপার ট্যাকল থেকে উভয় দলই ২ পয়েন্ট করে সংগ্রহ করে। শেষ পর্যন্ত চার পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

চলমান এশিয়ান গেমসে এটিই বাংলাদেশের প্রথম সাফল্য। আগের দিন আটটি ভিন্ন ইভেন্টে নামলেও কোনো জয় পাননি দেশীয় অ্যাথলেটরা। উল্লেখ্য, এবারের গেমসে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনাময় ডিসিপ্লিনগুলোর মধ্যে কাবাডিকে অন্যতম শীর্ষে রেখেছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

তবে জয়ের উফাস কাটতে না কাটতেই আজই পরবর্তী চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে দলকে। বিকেল সাড়ে ৩টায় গ্রুপ পর্বের দ্বিতীয় খেলায় চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। শক্তিশালী গ্রুপ ‘এ’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ ভারত ও স্বাগতিক জাপান।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয়

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

এশিয়ান গেমসে কাঙ্ক্ষিত প্রথম জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। ছেলেদের কাবাডিতে গ্রুপ ‘এ’-র নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারিয়ে শুভসূচনা করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

জাপানের তোখাই সিটিজেন জিমনেসিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। প্রথমার্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ১৭-১৬ পয়েন্টে সামান্য ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে মাঠের নিয়ন্ত্রণ আরও শক্ত করে কাবাডি দল। বিরতির পর দক্ষিণ কোরিয়া ১৯ পয়েন্ট সংগ্রহ করলেও বাংলাদেশ তুলে নেয় ২২ পয়েন্ট। ম্যাচের মূল পার্থক্য গড়ে দেয় প্রতিপক্ষকে দুইবার অলআউট করার সাফল্য, যা থেকে অর্জিত হয় মূল্যবান ৪ পয়েন্ট। অন্যদিকে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে একবার অলআউট করে পায় ২ পয়েন্ট। সুপার ট্যাকল থেকে উভয় দলই ২ পয়েন্ট করে সংগ্রহ করে। শেষ পর্যন্ত চার পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

চলমান এশিয়ান গেমসে এটিই বাংলাদেশের প্রথম সাফল্য। আগের দিন আটটি ভিন্ন ইভেন্টে নামলেও কোনো জয় পাননি দেশীয় অ্যাথলেটরা। উল্লেখ্য, এবারের গেমসে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনাময় ডিসিপ্লিনগুলোর মধ্যে কাবাডিকে অন্যতম শীর্ষে রেখেছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

তবে জয়ের উফাস কাটতে না কাটতেই আজই পরবর্তী চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে দলকে। বিকেল সাড়ে ৩টায় গ্রুপ পর্বের দ্বিতীয় খেলায় চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। শক্তিশালী গ্রুপ ‘এ’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ ভারত ও স্বাগতিক জাপান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত