বড়পর্দায় নিয়মিত দেখা না গেলেও অভিনয় থেকে দূরে নেই মন্দিরা চক্রবর্তী। বরং নতুন দুই সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছেন এই অভিনেত্রী। এরই মধ্যে শুরু হয়েছে রিহার্সাল ও অভিনয়ের প্রশিক্ষণ। চলতি বছরেই একটি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
‘কাজল রেখা’ সিনেমায়
অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন মন্দিরা। এরপর আরিফিন শুভর সঙ্গে ‘নীলচক্র’ সিনেমায়
অভিনয় করেন তিনি। সর্বশেষ ‘নীলচক্র’ মুক্তির পর প্রায় এক বছর ধরে বড়পর্দায় অনুপস্থিত
এই অভিনেত্রী। তবে এই বিরতি কাজ থেকে দূরে থাকার জন্য নয়, বরং নতুন চরিত্রের জন্য নিজেকে
আরও পরিণত করে তোলার অংশ বলেই জানিয়েছেন তিনি।
বর্তমানে মন্দিরার
হাতে রয়েছে দুটি সিনেমা। এর মধ্যে একটি সিনেমার শুটিং চলতি বছরেই শুরু হওয়ার কথা। সেই
কাজের জন্য ইতোমধ্যে রিহার্সাল করছেন তিনি। অন্য সিনেমাটির শুটিং শুরু হবে আগামী বছর।
তবে সিনেমা দুটির
গল্প বা চরিত্র নিয়ে এখনই বিস্তারিত জানাতে চান না মন্দিরা। আনুষ্ঠানিক ঘোষণার আগে
তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘নিষেধ আছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা
দেওয়া হবে।’
নতুন চরিত্রের প্রস্তুতিতে
এবার অভিনয়কে আরও গুরুত্ব দিয়ে চর্চা করছেন মন্দিরা। নিয়মিত ওয়ার্কশপের পাশাপাশি প্রতি
মাসেই অভিনয়ের ক্লাস করছেন তিনি। অভিনেত্রীর ভাষায়, ‘আমি নিয়মিত অভিনয়ের ওপর ওয়ার্কশপ
করি। আগে করতাম না। এখন প্রতি মাসেই ক্লাস করছি।’
অভিনয়ের বাইরে অবসর
সময়ে বই পড়তেই বেশি পছন্দ করেন মন্দিরা। গল্পের বইয়ের প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাও তার পছন্দের। সম্প্রতি পড়েছেন ‘নৌকাডুবি’। তবে কবিগুরুর
‘চোখের বালি’ উপন্যাসটি তাকে সবচেয়ে বেশি নাড়া দেয় বলে জানান তিনি।
‘চোখের বালি’ নিয়ে
সিনেমা নির্মাণের ইচ্ছা আছে কি না জানতে চাইলে মন্দিরা বলেন, আগে বাংলাদেশে এমন গল্প
নিয়ে সিনেমা নির্মাণের আগ্রহ তৈরি হওয়াটাই গুরুত্বপূর্ণ। সেই আগ্রহ থাকলে এতদিনে কেউ
না কেউ এমন সিনেমা নির্মাণ করতেন বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে দেশের সামগ্রিক
পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন মন্দিরা। বিশেষ করে নারীর প্রতি সহিংসতার ঘটনা তাকে ভাবায়।
বাবা-মাকে নিয়ে বাইরে বের হতেও ভয় হয় বলে জানান তিনি। তার মতে, ক্ষমতায় যে-ই থাকুক,
সাধারণ মানুষ ও নারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে
নেতিবাচক মন্তব্য নিয়েও খুব একটা বিচলিত নন মন্দিরা। প্রশংসার পাশাপাশি সমালোচনাকেও
স্বাভাবিকভাবে নেন তিনি। তার মতে, একজন মানুষের মন্তব্যের মধ্য দিয়েই তার ব্যক্তিত্ব,
চিন্তাভাবনা ও মানসিকতার প্রকাশ ঘটে।
সামনে পূজা এলেও
এখনো কোনো বিশেষ পরিকল্পনা করেননি মন্দিরা। শেষ মুহূর্তে পরিকল্পনা করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ
করেন তিনি। আপাতত তার পুরো মনোযোগ নতুন সিনেমার চরিত্র ও অভিনয়ের প্রস্তুতিতে।
দীর্ঘ বিরতির পর
তাই তাড়াহুড়ো করে নয়, বরং নিজেকে প্রস্তুত করেই বড়পর্দায় ফিরতে চান মন্দিরা। আনুষ্ঠানিক
ঘোষণা এলেই জানা যাবে, নতুন কোন গল্প ও চরিত্র নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন এই
অভিনেত্রী।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন