বিশ্বের অন্যতম সেরা সৌন্দর্য প্রদর্শনীর মঞ্চ প্যারিস ফ্যাশন উইকে আবারও হাঁটতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ও বিউটি আইকন ঐশ্বরিয়া রাই বচ্চন। লরিয়াল প্যারিসের বিখ্যাত রানওয়ে শোর ৯ম সংস্করণে ব্র্যান্ড প্রতিনিধি হিসেবে তার এ উপস্থিতি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
আগামী ২৮ সেপ্টেম্বর প্যারিসের আইফেল টাওয়ার সংলগ্ন বিখ্যাত ‘প্লেস জোফ্রে’-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে লরিয়াল প্যারিসের ফ্ল্যাগশিপ রানওয়ে শো ‘লে দেফিলে’। চলতি বছরের ফ্যাশন শোর মূল থিম নির্ধারণ করা হয়েছে ‘এক্সপ্রেস ইউর ওয়ার্থ’। বিশ্বমঞ্চে নারীশক্তি, বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তিকে উদ্যাপন করতেই এবার এই প্রতিপাদ্য বেছে নেওয়া হয়েছে।
ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৭ সালে অভিষেকের পর থেকেই বিনোদন, সৌন্দর্য ও ফ্যাশন জগতের বিশ্বখ্যাত তারকাদের নিয়ে যৌথভাবে এই প্ল্যাটফর্মটি পরিচালিত হয়ে আসছে। ২০২৬ সালের আয়োজনে ঐশ্বরিয়া রাই বচ্চনের পাশাপাশি আরও উপস্থিত থাকবেন বিশ্বখ্যাত তারকা সিমন অ্যাশলে, ভায়োলা ডেভিস, ক্যারা ডেলিভিংনে, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, এভা লংগোরিয়া এবং অ্যান্ডি ম্যাকডোয়েল।
লরিয়াল প্যারিস এবার রানওয়ে পারফর্ম্যান্সের পাশাপাশি ভারতীয় ত্বক অনুযায়ী 'রানওয়ে ম্যাট কালেকশন' নামে 'ইনফ্যালিবল ম্যাট রেজিস্ট্যান্স লিকুইড লিপস্টিক'-এর নতুন পাঁচটি শেড উন্মোচন করবে। যেখানে প্রধান ‘অডাসিয়াস রেড’ শেডটি পরে র্যাম্প মাতাবেন ঐশ্বরিয়া। ভারতীয় গ্রাহকদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নিতে আগামী অক্টোবরে মুম্বাইতে একটি বিশেষ মাস্টারক্লাস আয়োজনেরও পরিকল্পনা রয়েছে প্রসাধনী প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির।
/

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন