সংবাদ

বড় আয়োজনে মঞ্চে ফিরছে বহুবচন থিয়েটার

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম

বড় আয়োজনে মঞ্চে ফিরছে বহুবচন থিয়েটার
ছবি : সংগৃহীত

‘নাটক করি দেশ গড়ি’ স্লোগানকে বুকে ধারণ করে আবারো মঞ্চে ফিরছে দেশের অন্যতম জনপ্রিয় নাট্য সংগঠন বহুবচন থিয়েটার। আগামী মাসের ১০ তারিখ থেকে শুরু হচ্ছে একযোগে দু’টি নাটকের মহড়া এবং সামনের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দলটির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান।

গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংগঠনের বিজয়নগর নিজস্ব কার্যালয়ে মির্জা আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণবার্ষিকীর আলোচনা এবং কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ রেজা এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মাহমুদ সুহৃদ।

জাতীয় কবির ‘মানুষ’ কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। আবৃত্তি করেন নির্বাহী সাধারণ সম্পাদক জোবায়দুল আলম লালন। স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম।

আলোচ্যসূচির শুরুতে সভাপতি কার্যনির্বাহী পরিষদের প্রতিটি পদবী উল্লেখ করে যার যার দায়িত্ব বুঝিয়ে বলেন এবং সংগঠন ও এর গঠনতন্ত্রের প্রতি পূর্ণ আনুগত্য বজায় রেখে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

নির্বাহী সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম তাঁর স্বাগত বক্তব্যে উল্লেখ করেন, নাট্য সংগঠনের কাজ হলো নাটকের মাধ্যমে মানুষকে সচেতন ও সভ্য মানুষ হিসেবে গড়ে তোলা। বহুবচন থিয়েটার শুরু থেকেই নিষ্ঠার সঙ্গে নাটকের মাধ্যমে এ নীতি অনুসরণ করে পথ চলার চেষ্টা করে চলেছে। তিনি উল্লেখ করেন, বহুবচন থিয়েটার খুব দ্রুত একসঙ্গে দু’টি নাটক নিয়ে মঞ্চে আসছে। কবি নজরুলের সংগীত জীবন নিয়েও তিনি আলোচনায় অংশ নেন।

সাধারণ সম্পাদকের বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ রেজা। তিনি দলের কর্মপরিকল্পনা ও হালনাগাদ আয়-ব্যয়ের হিসাব সকলের অবগতির জন্য তুলে ধরেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি সৈয়দা শাহানারা জামান, সহসভাপতি আজিজুল হক সুজন, নির্বাহী সাধারণ সম্পাদক আমিন আহমেদ মোল্লা, নির্বাহী সাধারণ সম্পাদক জোবায়দুল আলম লালন, অর্থ সম্পাদক শামীম আল মামুন, দলের শিল্পী কল্যাণ ও গ্রিন রুম ব্যবস্থাপনা সম্পাদক অনামিকার স্বামী, বহুবচন থিয়েটারের নবাগত সদস্য ও সকলের প্রিয় ব্যক্তি ফারাজ হোসেন, জান্নাত ফাতেমা, হাবিবউল্লাহ প্রিন্স ও অন্যান্যরা।

এ পর্যায়ে মির্জা আবদুর রাজ্জাকের কবিতাগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন দলের নবাগত শিল্পী রঞ্জনা আক্তার।

নির্বাহী সাধারণ সম্পাদক জোবায়দুল আলম লালন সংগঠনের চলতি তহবিল সচল রাখার জন্য গঠনতন্ত্রে নির্ধারিত ২০০/- টাকা করে মাসিক চাঁদা এ মাস থেকেই পরিশোধ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সভাপতি সকলকে কর্মসূচির সর্বশেষ আয়োজন কবি নজরুলের প্রয়াণবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়নে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

অধ্যাপক নজরুল ইসলামের পরিচালনায় এ পর্বে আবৃত্তি ও সংগীতে অংশগ্রহণ করেন আজিজুল হক সুজন, আমিন আহমেদ মোল্লা, মির্জা মাহমুদ সুহৃদ, শওকত আলী সাজু, আসসাব উল মাছানী, অনামিকা, জাহিদুর রহমান সুমন, রঞ্জনা আক্তার, বদিউজ্জামান রিপন তালুকদার ও অন্যান্যরা।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বড় আয়োজনে মঞ্চে ফিরছে বহুবচন থিয়েটার

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত