দীর্ঘদিন ধরে নাটক ও সিনেমায় অভিনয় করছেন শিউলী শিলা। অভিনয়ের পাশাপাশি এবারই প্রথম প্রযোজনায় নাম লিখিয়েছেন তিনি। তার প্রযোজনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ভালোবাসার সময় অসময়’। নাটকটিতে অভিনয়ও করেছেন শিলা।
লুৎফর রহমান ও জয়
সরকারের পরিচালনায় নির্মিত নাটকটির গল্প লিখেছেন লুৎফর রহমান। এতে শিউলী শিলা অভিনয়
করেছেন ব্যতিক্রমধর্মী একটি চরিত্রে। তার সঙ্গে নাটকটিতে আরও অভিনয় করেছেন রীনা খান,
রেশমা আহমেদ, বড় দা মিঠু, আশরাফুল আলম সোহাগ, কাজী রাজুসহ আরও অনেকে।
প্রথমবার প্রযোজনায়
এসে অভিজ্ঞতা জানিয়ে শিউলী শিলা বলেন, ‘সারাজীবন অন্যের প্রযোজনায় অভিনয় করেছি। সে
কারণে নিজের মনের মতো অনেক কাজই করতে পারিনি। যেহেতু এটি আমার নিজের প্রযোজিত নাটক,
তাই গল্পের শুরুতেই আমার এন্ট্রিটাও নিজের পছন্দমতো রাখতে পেরেছি। পাশাপাশি বেশ কয়েকজন
প্রতিথযশা শিল্পীর সমন্বয় ঘটাতে পেরেছি।’
নাটকটি প্রচারের
পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান শিলা। ভবিষ্যতেও নাটক প্রযোজনার
সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
নিজের পথচলায় স্বামীর
সহযোগিতার কথাও বিশেষভাবে উল্লেখ করেন শিউলী শিলা। তিনি বলেন, ‘আমার স্বামী জুয়েল সবসময়
আমার সব কাজে শতভাগ সহযোগিতা করেন এবং ভীষণ অনুপ্রেরণা দেন। আমি জুয়েলের কাছে ভীষণ
কৃতজ্ঞ। জুয়েলের মতো সুন্দর ও ভালো মনের একজন মানুষ আমার জীবনটাকে পরিপূর্ণ করে দিয়েছে।’
অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও নিজের অবস্থান তৈরি করতে চান শিউলী শিলা। প্রথম প্রযোজিত নাটকের সাড়া তাকে সেই পথচলায় আরও উৎসাহিত করছে।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন