‘তোমায় দেখলে মনে হয়, হাজার বছর তোমার সাথে ছিলো পরিচয়’—বাংলা সিনেমার জনপ্রিয় গানগুলোর একটি। মতিন রহমান পরিচালিত ‘নারীর মন’ সিনেমার এই গানে অভিনয় করেছিলেন শাকিল খান ও শাবনূর। আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুর করা সেই জনপ্রিয় গানের ‘তোমায় দেখলে মনে হয়’ হুক লাইনটি এবার নতুন আয়োজনে ফিরেছে শ্রোতাদের সামনে।
হুক লাইনটি রেখে
নতুন করে গান লিখেছেন ও সুর করেছেন শফিক তুহিন। এতে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী
হৈমন্তী রক্ষিত ও শফিক তুহিন। গানটি প্রকাশ হয়েছে ‘অনুপম মিউজিক’-এর ব্যানারে। এর মিউজিক
ভিডিও নির্মাণ করেছেন জন্দন রায়। ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে ফয়সাল খান ও ইজমা ইসলামকে।
গানটি প্রকাশের
পর বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন হৈমন্তী। তিনি বলেন, সিনেমার জনপ্রিয় গানগুলোর
হুক লাইন নিয়ে নতুন গান তৈরি করা এখন একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের
বিভিন্ন দেশেই এমন আয়োজন হচ্ছে। এতে সহজেই শ্রোতাদের আকৃষ্ট করা যায়।
শফিক তুহিনের প্রশংসা
করে হৈমন্তী বলেন, তিনি চমৎকারভাবে গানটি লিখেছেন ও সুর করেছেন। তাকে গানটির সঙ্গে
সম্পৃক্ত রাখার জন্য শফিক তুহিন ও অনুপমের কর্ণধার আনোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানান
এই শিল্পী।
এদিকে সম্প্রতি
পরপর দুটি মৌলিক গানও প্রকাশ করেছেন হৈমন্তী। আহমেদ রিজভীর কথায় এবং ইমরান মাহমুদুলের
কম্পোজিশন ও সংগীতায়োজনে ‘ওগো মোর প্রিয়া’ এবং রোহান রাজের লেখা ও কম্পোজিশনে ‘তুমি
আমার মুখ দেখারই আয়না’ গান দুটি এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। দুটি গানেই জনপ্রিয়
দুই সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও বেলাল খানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন হৈমন্তী। দুজনই জাতীয়
চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী।
হৈমন্তীর সংগীতজীবনের
অন্যতম বড় অর্জন কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সুরে একটি মৌলিক গান গাওয়ার সুযোগ পাওয়া।
গানে তার হাতেখড়ি বাণী কুমার চৌধুরীর কাছে। পরে বাসুদেবসহ আরও অনেকের কাছে সংগীতে তালিম
নেন তিনি।
১৯৯৫ সালে ‘ডাকপিয়ন’
অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে পেশাগতভাবে সংগীতজগতে যাত্রা শুরু করেন হৈমন্তী রক্ষিত।
দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন