সংবাদ

‘আল্লা মেঘ দে পানি দে’ গানের শ্রষ্ঠার জন্মোৎসবের সমাপনী কাল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

‘আল্লা মেঘ দে পানি দে’ গানের শ্রষ্ঠার জন্মোৎসবের সমাপনী কাল
গ্রামবাংলার জনপ্রিয় পালাগানের স্রষ্টা মাটি ও মানুষের কবি আবদুল হাই মাশরেকী

গ্রামবাংলার জনপ্রিয় পালাগানের স্রষ্টা মাটি ও মানুষের কবি আবদুল হাই মাশরেকীর ১১৭তম জন্মোৎসব উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিবস আগামীকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বিকেল ৫টায় এ অনুষ্ঠান শুরু হবে।

কবি আবদুল হাই মাশরেকী গবেষণা কেন্দ্র ও প্রশাসনবিষয়ক একমাত্র পত্রিকা ‘জনপ্রশাসন’-এর যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি আবদুল হাই মাশরেকী গবেষণা কেন্দ্রের উপদেষ্টা ও উত্তরাস্থ ঈশ্বরগঞ্জ ফোরামের সভাপতি মো. মুজিবুর রহমান।

অনুষ্ঠানে কবির রচিত গান, কবিতা-আবৃত্তি, জারি ও নানা বৈচিত্র্যময় পরিবেশনা থাকবে। কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনার পাশাপাশি ‘আজান হাঁকো’, ‘দুখু মিয়ার জারি’, ‘আল্লা মেঘ দে পানি দে’ ও ‘সোনার বান্দাইলে নাও’ কোরিওগ্রাফিক পরিবেশনা করবে গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা শিল্পীগোষ্ঠী।

অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ‘মাশরেকী পদক ২০২৫’ ক্রেস্ট, মেডেল, সনদ ও গামছা বাঁধা দই তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, রাখালবন্ধু, জরিনা সুন্দরী, দুখু মিয়ার জারি, আল্লা মেঘ দে পানি দে, গলার হার খুলে দে ওগো ললিতে, কাঙ্খের কলসি গিয়াছে ভাসি, ফাঁন্দে পড়িয়া বগা কান্দে—এরকম অসংখ্য গানের স্রষ্টা কবি আবদুল হাই মাশরেকী।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

‘আল্লা মেঘ দে পানি দে’ গানের শ্রষ্ঠার জন্মোৎসবের সমাপনী কাল

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গ্রামবাংলার জনপ্রিয় পালাগানের স্রষ্টা মাটি ও মানুষের কবি আবদুল হাই মাশরেকীর ১১৭তম জন্মোৎসব উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিবস আগামীকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বিকেল ৫টায় এ অনুষ্ঠান শুরু হবে।

কবি আবদুল হাই মাশরেকী গবেষণা কেন্দ্র ও প্রশাসনবিষয়ক একমাত্র পত্রিকা ‘জনপ্রশাসন’-এর যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি আবদুল হাই মাশরেকী গবেষণা কেন্দ্রের উপদেষ্টা ও উত্তরাস্থ ঈশ্বরগঞ্জ ফোরামের সভাপতি মো. মুজিবুর রহমান।

অনুষ্ঠানে কবির রচিত গান, কবিতা-আবৃত্তি, জারি ও নানা বৈচিত্র্যময় পরিবেশনা থাকবে। কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনার পাশাপাশি ‘আজান হাঁকো’, ‘দুখু মিয়ার জারি’, ‘আল্লা মেঘ দে পানি দে’ ও ‘সোনার বান্দাইলে নাও’ কোরিওগ্রাফিক পরিবেশনা করবে গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা শিল্পীগোষ্ঠী।

অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ‘মাশরেকী পদক ২০২৫’ ক্রেস্ট, মেডেল, সনদ ও গামছা বাঁধা দই তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, রাখালবন্ধু, জরিনা সুন্দরী, দুখু মিয়ার জারি, আল্লা মেঘ দে পানি দে, গলার হার খুলে দে ওগো ললিতে, কাঙ্খের কলসি গিয়াছে ভাসি, ফাঁন্দে পড়িয়া বগা কান্দে—এরকম অসংখ্য গানের স্রষ্টা কবি আবদুল হাই মাশরেকী।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত