ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জহির হুসাইন। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে এম মুনিরুল আলম আল-মামুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও ফাউন্ডেশনের সদস্য ড. এম কামাল উদ্দিন জসিম এবং ব্যাংকটির কোম্পানি সচিব ও ফাউন্ডেশনের সদস্য মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আনিসুল হক, ব্যাংকের ডিজিএম মোহাম্মদ জসিম উদ্দীন, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এজিএম কবির উদ্দীন ও আব্দুর রহীম, শিক্ষা বিভাগের ইনচার্জ নুরুন্নবী চৌধুরী, স্কুলের সমন্বয়ক ড. খন্দকার উম্মুল খাইরুন ফাতিমা এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের কেবল একাডেমিক সাফল্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং তাদের নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমেও সমান গুরুত্ব দিতে হবে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের সার্বিক বিকাশ ও সুপ্ত প্রতিভা উন্মোচনে মুখ্য ভূমিকা পালন করে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন