সংবাদ

ককটেল বিস্ফোরণের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ এএম

ককটেল বিস্ফোরণের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম মজুমদার হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আনিছুর রহমান। তিনি শান্তিরাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শান্তিরাম গ্রামের আবীর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে পৌনে সাড়ে চারটার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপাল চরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রথমে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং এর পরপরই ‘জয় বাংলা’ স্লোগান ভেসে আসে। কিছু সময় পর সেখানে আরও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটির ককটেলের জর্দার কৌটার খোসা উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ঘটনার সত্যানুসন্ধান ও জড়িতদের শনাক্তে রোববার রাতেই অভিযান চালিয়ে আনিছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম মজুমদার হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আনিছুর রহমান। তিনি শান্তিরাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শান্তিরাম গ্রামের আবীর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে পৌনে সাড়ে চারটার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপাল চরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রথমে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং এর পরপরই ‘জয় বাংলা’ স্লোগান ভেসে আসে। কিছু সময় পর সেখানে আরও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটির ককটেলের জর্দার কৌটার খোসা উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ঘটনার সত্যানুসন্ধান ও জড়িতদের শনাক্তে রোববার রাতেই অভিযান চালিয়ে আনিছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত