সংবাদ

ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ০৬:৫০ এএম

ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে একটি ব্যক্তিগত জেট বিধ্বস্ত হয়ে চালকসহ ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রাসাদ মার-এ-লাগোর দূরত্ব মাত্র ১৪ দশমিক ৪৮ কিলোমিটার (৯ মাইল)।

শনিবার বিকেলে ঘটে এ দুর্ঘটনা। ফেডারেল এভিয়েশন অথরিটির (এফএএ) তথ্য অনুযায়ী, বিমানটি টেক্সাসের অস্টিন শহরের বার্গস্ট্রম বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল।

এফএএর বিবৃতিতে বলা হয়েছে, ৯ আরোহীসহ ব্যক্তিগত জেটটি দক্ষিণ ফ্লোরিডার পাম বিচ শহরের ক্রেসহ্যাভেনের কাছে আবাসিক এলাকায় আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় এবং বড় অগ্নিকাণ্ড ঘটে।

বিবৃতিতে আরও বলা হয়, এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে ঘটনার তদন্ত করবে। এনটিএসবি তদন্তের দায়িত্বে থাকবে এবং পরবর্তী সব তথ্য জানাবে।

জরুরি সেবাদানকারী দলগুলো ক্রেস্টহেভেন বুলেভার্ড ও ১০ম এভিনিউ নর্থের মধ্যবর্তী 'মিলিটারি ট্রেইল' সড়কটি বন্ধ করে দিয়েছে এবং জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

পাম বিচ কাউন্টি ফায়ার সার্ভিস তাদের এক্স অ্যাকাউন্টে লিখেছে, "বিমান দুর্ঘটনা ঘটেছে। এলাকাটি এড়িয়ে চলুন। পরিস্থিতি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে।"

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি দ্রুত নিচে নেমে আসছে এবং এরপরই একটি বিস্ফোরণের ফলে ধোঁয়া ও আগুনের শিখা আকাশে ছড়িয়ে পড়ে।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট 'ফ্লাইটরাডার ২৪'-এর তথ্য অনুযায়ী, 'লিয়ারজেট' মডেলের বিমানটি বিকেল ৩টা ৩৭ মিনিটে অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করে এবং আছড়ে পড়ার আগে ৪১ হাজার ফুট উচ্চতায় উড়ছিল।

সূত্র : ফক্স নিউজ

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত