বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাসে ধারালো ছুরি দেখিয়ে এক পর্যটকের মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক অটোচালকের বিরুদ্ধে। পরে শিক্ষার্থীদের সাহসী ধাওয়া ও তৎপরতায় অটোচালককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন এবং একটি চাকু উদ্ধার করা হয়।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেললাইনসংলগ্ন নির্জন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আটক অটোচালকের নাম রাহুল মিয়া। তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার মরাখোলা এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী কাদের সিদ্দিকি (২০) নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহে আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। ঢাকা বাইপাস এলাকা থেকে কেওয়াটখালীতে যাওয়ার উদ্দেশ্যে ৭০ টাকায় একটি মিশুক (অটো) ভাড়া করেন তিনি। কিন্তু চালক নির্ধারিত পথ অনুসরণ না করে ভুলিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর নিয়ে যান। ভুক্তভোগী জানান, এলাকা সম্পর্কে ধারণা না থাকায় তিনি প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। চালক নির্জন স্থানে গাড়ি থামিয়ে ছুরি উঁচিয়ে ভয় দেখালে তিনি বাধ্য হয়ে মোবাইল ফোনটি দিয়ে দেন। চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কাদের সিদ্দিকি চিৎকার দিয়ে পেছনে দৌড়াতে থাকেন।
চিৎকার শুনে ক্যাম্পাসের কয়েকজন শিক্ষার্থী এগিয়ে আসেন। বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকাশ নিজের মোটরসাইকেল নিয়ে অটোর পিছু নেন। ধাওয়ার একপর্যায়ে করিম ভবন থেকে হলের দিকে যাওয়ার সড়কে অটোটিতে হঠাৎ আগুন ধরে গেলে শিক্ষার্থীরা চালক রাহুলকে ধরে ফেলেন।
ঘটনার পর প্রক্টরিয়াল বডিকে খবর দিলে সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদিরসহ প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আসামিকে উদ্ধার হওয়া চাকু ও মোবাইলসহ ক্যাম্প পুলিশের কাছে নিয়ে যান। পরবর্তীতে তাঁকে ময়মনসিংহ কোতোয়ালি থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজীব কোচ জানান, অভিযুক্তকে প্রক্টরিয়াল বডি থানায় সোপর্দ করেছে। ভুক্তভোগী মামলা করতে অনীহা প্রকাশ করলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন