সংবাদ

আর্থিক খাত সামলাতে মাঠে পুলিশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০১:৫৩ এএম

আর্থিক খাত সামলাতে মাঠে পুলিশ
ছবি : সংবাদ

দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা, ব্যাংকিং খাতের চলমান বিভিন্ন সংকট নিরসন এবং আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে এক টেবিলে বসেছেন পুলিশপ্রধান ও ব্যাংক মালিকদের প্রতিনিধিরা।

সোমবার ৯ নভেম্বর রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইডে’ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যাংকিং খাতের মূল চ্যালেঞ্জ, খেলাপি ঋণের লাগাম টানা এবং আইনশৃঙ্খলা সুরক্ষায় যৌথ উদ্যোগের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​বৈঠকে ব্যাংকিং খাতের শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বিএবি-এর মধ্যে নিবিড় যোগাযোগের ওপর গুরুত্বারোপ করা হয়। সমস্যাগুলোর দ্রুত সমাধানের লক্ষ্যে বিএবি নেতৃবৃন্দ একটি স্থায়ী কাঠামোর প্রস্তাব উত্থাপন করেন।

তারা বলেন, "খেলাপি ঋণ আদায়, আদালতের রায় ও নির্দেশনাবলি দ্রুত বাস্তবায়ন এবং ব্যাংকিং খাতের নানা প্রশাসনিক ও আইনি সংকট সমাধানে পুলিশ ও বিএবি-এর মধ্যে নিয়মিত ত্রৈমাসিক সমন্বয় সভা অত্যন্ত জরুরি। যৌথ উদ্যোগের মাধ্যমে ব্যাংকিং খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।"

​ব্যাংক মালিকদের এই প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে এবং পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে আইজিপি আলী হোসেন ফকির বলেন, "দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি একে অপরের পরিপূরক। অর্থনৈতিক কার্যক্রম সচল ও গতিশীল থাকলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। এটি মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটায়, যার ইতিবাচক প্রভাব পড়ে পুরো সমাজের শৃঙ্খলা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর।"

তিনি আরও জোর দিয়ে বলেন, "রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন এবং ব্যাংকিং খাতের সুশাসন, শৃঙ্খলা ও স্থায়িত্ব নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সব ধরনের আইনি সহযোগিতা প্রদান করা হবে।"

​অর্থনৈতিক সুরক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশ রক্ষায় ব্যাংকিং খাতকে আরও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান পুলিশ প্রধান।

তিনি বলেন, "দেশের পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা এবং সবুজায়ন ত্বরান্বিত করতে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর উদ্যোক্তা ও শীর্ষ নেতৃত্বকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। একটি বাসযোগ্য ও সুন্দর বাংলাদেশ গড়া আমাদের সকলের দায়িত্ব।"

একই সঙ্গে সামাজিক অপরাধ নিরসনে ব্যাংকিং খাতের অর্থায়নে দেশব্যাপী বৃহৎ পরিসরে সচেতনতামূলক প্রচারণা চালানোর পরামর্শ দিয়ে আইজিপি আরও বলেন, "কমিউনিটি পুলিশিংয়ের আওতায় মাদকবিরোধী প্রচারণা, সড়ক নিরাপত্তা, কিশোর গ্যাং রোধ এবং সাইবার অপরাধের মতো উদীয়মান ঝুঁকি মোকাবিলায় যৌথ উদ্যোগ নিতে হবে। এজন্য মাল্টিমিডিয়া ক্যাম্পেইন ও প্রামাণ্যচিত্র নির্মাণের মতো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।"

​উচ্চপর্যায়ের এই মতবিনিময় সভায় বিএবি-এর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান ও ঢাকা ব্যাংক-এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার, বিএবি-এর ভাইস চেয়ারম্যান ও পূবালী ব্যাংক-এর চেয়ারম্যান মনজুরুর রহমান, ভাইস চেয়ারম্যান ও ব্যাংক এশিয়া-এর চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, এনসিসি ব্যাংক-এর চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ, প্রিমিয়ার ব্যাংক-এর চেয়ারম্যান ডা. আরিফুর রহমান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক-এর চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।

​অন্যদিকে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেন অতিরিক্ত আইজিপি (অ্যাডমিনিস্ট্রেশন) এ. কে. এম. আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা), অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন, বিপিএম (সেবা), ডিআইজি (অ্যাডমিন) মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত ডিআইজি (কনফিডেনশিয়াল) মোহাম্মদ শরীফ উদ্দিন এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।

​সভা শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেন, এই যৌথ উদ্যোগ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে। ব্যাংকিং খাতের আমানতকারীদের স্বার্থ রক্ষা, খেলাপির বিচারিক আদেশ বাস্তবায়ন ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি জননিরাপত্তা জোরদারে পুলিশ ও ব্যাংকিং খাতের এই অংশীদারিত্ব আগামী দিনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আর্থিক খাত সামলাতে মাঠে পুলিশ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত