সংবাদ

খুলনায় বাসের ধাক্কায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা
নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পিএম

খুলনায় বাসের ধাক্কায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী
খুলনার দৌলতপুরে মঙ্গলবার রাতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দম্পতির দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি : সংবাদ

খুলনার দৌলতপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত নয়টার দিকে দৌলতপুর রেলিগেট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন তানভীর হাসান শেখ (৩১) ও তার স্ত্রী লামিয়া বেগম (২৮)। তারা নগরের বয়রা এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস রেলিগেট মোড় অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তানভীর ও লামিয়া দম্পতির মৃত্যু হয়। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

খুলনায় বাসের ধাক্কায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

খুলনার দৌলতপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত নয়টার দিকে দৌলতপুর রেলিগেট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন তানভীর হাসান শেখ (৩১) ও তার স্ত্রী লামিয়া বেগম (২৮)। তারা নগরের বয়রা এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস রেলিগেট মোড় অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তানভীর ও লামিয়া দম্পতির মৃত্যু হয়। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত