সংবাদ

কুমিল্লায় ৪ কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পিএম

কুমিল্লায় ৪ কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস
কুমিল্লার কাপ্তানবাজার এলাকায় জব্দ করা অবৈধ ভারতীয় পণ্য ধ্বংস করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ছবি : সংবাদ

কুমিল্লায় ৪ কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ও ব্যবহার অনুপযোগী বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য ধ্বংস করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে নগরের কাপ্তানবাজার এলাকায় গোমতী নদীর বেড়িবাঁধে কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের উদ্যোগে এসব মালামাল ধ্বংস করা হয়।

কাস্টমস সূত্র জানায়, আইনি প্রক্রিয়া শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসব পণ্য ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা পণ্যের মধ্যে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক বিভিন্ন সময় জব্দ করা আমদানি নিষিদ্ধ আতশবাজি, অবৈধ ওষুধ, শাড়ি, থ্রি-পিস ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ভারতীয় পণ্য।

পণ্য ধ্বংসের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার নীতিশ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার জাহান।

এ ছাড়া ১০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মো. মাসউদ হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

কুমিল্লায় ৪ কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

কুমিল্লায় ৪ কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ও ব্যবহার অনুপযোগী বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য ধ্বংস করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে নগরের কাপ্তানবাজার এলাকায় গোমতী নদীর বেড়িবাঁধে কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের উদ্যোগে এসব মালামাল ধ্বংস করা হয়।

কাস্টমস সূত্র জানায়, আইনি প্রক্রিয়া শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসব পণ্য ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা পণ্যের মধ্যে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক বিভিন্ন সময় জব্দ করা আমদানি নিষিদ্ধ আতশবাজি, অবৈধ ওষুধ, শাড়ি, থ্রি-পিস ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ভারতীয় পণ্য।

পণ্য ধ্বংসের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার নীতিশ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার জাহান।

এ ছাড়া ১০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মো. মাসউদ হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত