সরকারদলীয় চিফ হুইপের একটি রম্য বক্তব্যকে কেন্দ্র করে তৈরি করা রাজনৈতিক কার্টুন শেয়ারের দায়ে অ্যাক্টিভিস্ট এ এম হাসান নাসিমকে গ্রেফতারের ঘটনায় জাতীয় সংসদে তীব্র বিতর্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে অ্যাক্টিভিস্টের অনতিবিলম্বে মুক্তি দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে তৈরি করা ব্যঙ্গাত্মক কার্টুন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার অভিযোগে অ্যাক্টিভিস্ট এ এম হাসান নাসিমকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার জাতীয় সংসদ অধিবেশনে বিরোধীদলীয় সংসদ সদস্য ও চিফ হুইপের মধ্যে তীব্র বাদানুবাদ ও যুক্তিতর্ক হয়।
রবিবার জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এ প্রসঙ্গটি উত্থাপন করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা কল্পনাও করতে পারিনি, একটি গণঅভ্যুত্থানের পর কার্টুন শেয়ার করায় একজনকে গ্রেপ্তার করা হবে।’
হাসনাত আব্দুল্লাহ জানান, চিফ হুইপ নূরুল ইসলাম মনি নিজেই সংসদে কৌতুক করে বলেছিলেন, খাদ্য তালিকায় তিমি মাছ ও হাঙর রয়েছে। ওই বক্তব্যকে উদ্ধৃত করে তৈরি করা একটি মিম বা কার্টুন শেয়ার করায় হাসান নাসিমকে গ্রেফতার করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, সাইবার নিরাপত্তা আইনের ২৫ ধারায় মামলা করা হয়েছে যা মূলত যৌন নির্যাতন সংক্রান্ত, অথচ শেয়ার করা মিমটিতে এমন কোনো উপাদান নেই। তিনি একে বিরোধীদলীয় মত দমনের চেষ্টা হিসেবে অভিহিত করেন।
জবাবে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, কেবল কার্টুন আঁকার কারণে যদি কাউকে গ্রেপ্তার করা হয়ে থাকে, তবে তাকে মুক্তি দেওয়া উচিত। তবে তিনি গ্রেফতার ব্যক্তির অন্যান্য কর্মকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তি কেবল কার্টুন নয়, অন্য কোনো সাইবার অপরাধ বা মানি লন্ডারিংয়ের মতো বিষয়ের সঙ্গে জড়িত কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা দরকার।’
রাজনৈতিক কার্টুন নিয়ে তার কোনো অভিযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
অধিবেশনের সভাপতিত্বে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন। এ এম হাসান নাসিমকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি জানায়, শুক্রবার রাত ৮টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কোনো ওয়ারেন্ট ছাড়াই নাসিমকে গ্রেফতার করে। পরে তাকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’-এর ২৫ ও ২৭ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠায়।
এনসিপির বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয় স্রেফ একটি রাজনৈতিক কার্টুন প্রচারের দায়ে চিফ হুইপের একজন কর্মীর অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতার করা হয়েছে।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন